somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মপ্রতারণা

২২ শে মে, ২০১১ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন পর আকাশটাকে দেখছি। অনেকদিন পর। নীল আকাশের মাঝ দিয়ে ভেসে যাওয়া হালকা মেঘগুলোকে দেখে ঈর্ষা হয়। ঈর্ষা হয় ফেলে আসা দিনগুলোকে। ফেলে আসা জীবনটাকে। হালকা বাতাস বইছে। নিয়ে আসছে বৃষ্টিস্নাত ভেজা মাটির গন্ধ। চোখ বন্ধ করে উপভোগ করি প্রকৃতির অকৃত্রিম স্পর্শ। যেন স্নেহময়ী মা হাত বুলিয়ে যাচ্ছে। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেললাম।

"সিগারেটটা না খেলে চলে না?" লাবনীর কথায় একটু অবাকই হয়েছিলাম। ক্লাসের ফাকে চায়ের দোকানে এসেছিলাম বন্ধুদের সাথে। বরাবরের মতই চায়ের সাথে ঠোটের কোনে ঝুলিয়েছিলাম স্বাধের বেনসন। আগুনটা জ্বালাতে যাব এই সময় এই প্রশ্নে অবাক হওয়া স্বাভাবিক। বিশেষ করে প্রায় একবছর একসাথে ক্লাস করার পর, সেটা ছিল লাবনীর সাথে আমার প্রথম বাক্যালাপ। এতদিন পর আর মনে নেই কি উত্তর দিয়েছিলাম! সেটা গুরুত্বপূর্ণও নয়। কেবল জানি, জীবনের অনেক সুন্দরের সূচনা সেদিন, জীবনের অনেক আনন্দের সুচনা সেদিন।

সিগারেটটা শেষ পর্যন্ত ছেড়েই দিয়েছিলাম। সিগারেট ছাড়লেও ছাড়তে পারিনি অন্য অনেক কিছু। ছোট বেলায় একবার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম দূর সম্পর্কের এক আত্মীয়ের সাথে। বয়স্ক, মৃত্যুপথযাত্রী। এক অদ্ভুত অনুভূতি নিয়ে সেদিন ফিরে এসেছিলাম। জীবনের যে একটা রং আছে সেদিন বুঝতে শিখেছিলাম। বুঝতে শিখেছিলাম সেই রং একসময় মলিন হয়ে যায়, হারিয়ে যায়। না, মৃত্যুকে ভয়ংকর মনে হ্য়নি। ভয়ংকর ছিল সেই অপেক্ষা, সবকিছু শেষের অপেক্ষা। জীবনের সবটুকু রং শুষে নেওয়া অপেক্ষা। অথচ কি সহজে ভালবাসার মানুষটাকে নিয়ে মৃত্যুর চোখে চোখ রেখে হাসতে হাসতে বিদায় নেওয়া যায়।

স্নাতক শেষ করার আগেই চাকরিটা পাকা হয়ে যায়। মোটা অংকের বেতন, দ্রুত প্রমোশন সবকিছুই ছিল। সেই সাথে শুরু করেছিলাম নিজের ব্যবসা। অল্প কিছুদিনের মাঝেই চাকরি ছেড়ে দিতে হয়েছিল ব্যবসার ব্যস্ততায়। সাফল্য ছুটছিল পিছে পিছে। এর মাঝেই হয়ে যায় নিজের সংসার। আর কোনো অপূর্ণতা ছিলনা। আর কিছু চাওয়ার ছিলনা।

হাল্কা মাথাব্যথা দিয়ে শুরু। আস্তে আস্তে বাড়তে থাকে তার তীব্রতা। একসময় সেটা আর উপেক্ষা করতে পারিনা। দেখা করি দেশের সবচেয়ে ভাল ডাক্তারদের সাথে। তাদের পরামর্শেই যাই দেশের বাইরে। কিন্তু অনেক দেরি করে ফেলেছিলাম। অনেকগুলো ঔষুধ খেতে হয় এখন। তার বেশির ভাগই ব্যথার কষ্ট কমিয়ে রাখার জন্য। আস্তে আস্তে হারিয়ে যাবে জীবনের অসাধারণ স্মৃতিগুলো। এরপর সবকিছু শেষ হয়ে যাবে। একদিক দিয়ে সেটাই ভাল, ভয়ংকর অপেক্ষায় শেষ সময়টা কাটাতে হবেনা!

পুরোনো জিনিস ঘাটতে গিয়ে একটা বাক্সে খুজে পেলাম একটা লাইটার আর শুকিয়ে যাওয়া একটি গোলাপ। কখনো ব্যবহার করা হয়নি লাইটারটা। খুব যত্ন করে রেখে দিয়েছিলাম কোনো একসময়। চোখের কোনে একফোটা জল জমে। মনে করতে পারি না কে দিয়েছিল এই উপহারটা। সত্যি মনে করতে পারি না!

(Loosely based on real life)
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১১ সন্ধ্যা ৭:৩৩
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×