somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বচ্ছ তরল ...

২৩ শে জুন, ২০১০ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রচন্ড তেষ্টা পেয়েছে। ব্যাগের চেইনটা খুলে পানির বোতলটা বের করলাম । বোতলে একটা ফোঁটা পানিও আর অবশিষ্ট নেই। ২/৩ মিনিট পরেই আবার ক্লাস শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ক্যাফেটেরিয়া গিয়ে আর এক বোতল পানি কিনে আনার মত অবস্থাও নেই। ক্লাসরুমের এক কোনায় দেখলাম তানিয়া , শেহরিন আর রিসাদ বসে গল্প করছে। ওদের কাছে গিয়েই জিজ্ঞেস করলাম, "তোমাদের কাছে পানি হবে ?" রিসাদ ব্যাগের পকেট থেকে স্বচ্ছ তরলপূর্ণ একটা অদ্ভুত ধরনের বোতল বের করে দিয়ে বলল, "এই নাও।" বোতলটা দেখে কেমন যেন খটকা লাগছিল। তাই বোতলের মুখটা খুলে ভেতরের তরলটুকু গলায় ঢালবার আগেই মনের অজান্তে হাতে ধরা বোতলটি চলে এলো নাকের সামনে। উদ্দেশ্য- সন্দেহজনক তরলটির ঘ্রাণ নেওয়া। কেমন যেন মিষ্টি একটা গন্ধ। না না ; একটা ঝাঁজালো গন্ধ। নাহ্‌ , ঠিক বুঝতে পারছি না। কেমন যেন লাগছে। মাথার ভেতরটা কি ফাঁকা হয়ে যাচ্ছে? দুই চোখের পাতা ভারী হয়ে আসছে। চারিদিক কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছে। আর পারছি না। কেমন যেন অবশ একটা অনুভূতি। দৃষ্টি আর চিন্তাগুলো যেন হারিয়ে যাচ্ছে। আচ্ছা, কি ছিল বোতলে? ভাবতে ভাবতেই চারিদিক নিস্তব্ধতা আর আঁধারে ঢেকে গেল।

হঠাৎ প্রবল একটা ঝাঁকুনি। অনুভূতিগুলো আবার যেন জেগে উঠতে শুরু করেছে। ব্যাপারটা কি? ভূমিকম্প হচ্ছে নাকি? অন্ধকারে ডুবে থাকা অবস্থাতেই কার যেন গলা শুনতে পেলাম, "এই আপু, উঠো। তোমার না কালকে পরীক্ষা, পড়তে বসবা না? এখনো ঘুমাচ্ছো ?" চোখের পাতা অনেক কষ্টে খুলে দেখি ছোট বোনটা ডাকছে। আরে! আমি না ক্লাসে ছিলাম ; আমার ঘরে, বিছানায় এলাম কখন? তাহলে কি স্বপ্ন দেখছিলাম? বুঝতে বেশ খানিকটা সময় লেগে গেল। পড়তে পড়তে কখন যে বইটি নিয়ে ঘুমিয়ে পড়েছি ।
একটু ধাতস্থ হয়ে উঠতেই প্রথম যে প্রশ্নটা মনে উঁকি দিল , - "আচ্ছা, বোতলটায় আসলে কি ছিল? ক্লোরোফর্ম ???"

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৮
৪০টি মন্তব্য ৪০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×