somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভীষিকা ...

১৭ ই জুলাই, ২০১০ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“The approach to a building may be perpendicular to the primary facade of the building or .....” ইকবাল স্যার কে ক্লাসরুমে ঢুকতে দেখে আরেফিন স্যার থেমে গেলেন। ইকবাল স্যার আরেফিন স্যারকে প্রায় ফিসফিস করে কিছু বললেন। কি বললেন শুনতে পেলাম না আমরা , শুধু দেখলাম আরেফিন স্যারের মুখটা হঠাৎ ফ্যাকাসে হয়ে গেল। ইকবাল স্যার চলে যেতেই আরেফিন স্যার বললেন ,”আজকে তোমাদের সব ক্লাস ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তোমরা বাসায় চলে যাও যত তাড়াতাড়ি সম্ভব। সময় নষ্ট না করে যত দ্রুত পার এই এলাকা ছেড়ে চলে যাও।“ কথাগুলো বলেই স্যার বেরিয়ে গেলেন আমাদের কোনো রকম প্রশ্ন করার সুযোগ না দিয়ে। আমাদের সবার মনে একটাই প্রশ্ন – কি হলো বা হতে যাচ্ছে ?
হঠাৎ অনেক গুলো জীপের আওয়াজ শুনতে পেলাম। প্রায় একই সাথে প্রচন্ড শব্দে কোথা থেকে যেন উড়ে এলো একটা হেলিকপ্টার। কৌতুহল সরে গিয়ে হঠাৎ মনে জড়ো হলো প্রচন্ড ভয়। অবচেতন মনে কার কণ্ঠ যেন শুনতে পেলাম, “আর সময় নেই। পালাতে হবে এক্ষুনি। পালাও।“

ছুটছি ... ছুটছি ... ছুটছি ...

বিচ্ছিন্নভাবে ছুটে চলেছি আমরা সবাই; যে যেদিকে পারছি । একসময় দল ছাড়া হয়ে পড়লাম। খেয়াল করলাম ছুটতে ছুটতে ফায়ার এক্সিটের সামনে চলে এসেছি। হঠাৎ শুনি ভারী বুটের শব্দ। করিডোর ধরে কারা যেন এগিয়ে আসছে। ফায়ার এক্সিটের দরজা খুলে লুকিয়ে পড়লাম অন্ধকারে। বুটের শব্দ এগিয়ে আসছে। দমবন্ধ করে অপেক্ষা করছি। বুটের শব্দ এক্সিটের দরজার কাছে এসে হঠাৎ থেমে গেল। ভারী গলায় কেউ একজন অপরিচিত এক ভাষায় কিছু বললো। বলার ভঙ্গিতে ছিল আদেশের সুর। হঠাৎ বুটের শব্দ ক্রমাগত দূরে সরে যেতে লাগলো। ফিরে যাচ্ছে । দরজার ফুটো দিয়ে দেখার চেষ্টা করলাম। জলপাই রঙের, সামরিক বাহিনীর মত এক ধরনের ইউনিফর্ম।ডান বাহুর কাছে ধাতব তারা। কিন্তু কারা এরা?

অন্ধকারে কে যেন হঠাৎ আমার মুখটা চেপে ধরল। চিৎকার দিতে গিয়েও পারলাম না। ফিস ফিস করে একটা কন্ঠ বলে উঠলো , “চিৎকার করিস না। আমি শামা।” বুঝতে কেন যেন অনেক সময় লেগে গেল । আবছা অন্ধকারে ভালোমত দেখতে পারছি না। আমরা দুজন নিঃশ্বাস প্রায় বন্ধ করে রেখেছি, যেন নিঃশ্বাসের আওয়াজে বুঝে ফেলবে আমাদের অবস্থান। আবারো প্রশ্ন জাগলো মনে – কি হচ্ছে , কেন হচ্ছে ?

আচমকা চুলে হ্যাঁচকা টান অনুভব করলাম। কার শক্ত মুঠোতে চুলগুলো যেন আটকা পড়ে গেল। কণ্ঠ চিড়ে বেরিয়ে এলো আর্তনাদ। সাথে শুনতে পেলাম কর্কশ কন্ঠে অপরিচিত সেই ভাষা । অজানা-অচেনা এক ধ্বনি বাজছে কানে । শুনতে শুনতে তলিয়ে গেলাম গাঢ় অন্ধকারে ...
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪১
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×