somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবিন্যস্ত প্রলাপসমূহ ...

২২ শে নভেম্বর, ২০১০ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-

-

-



১.

বিচিত্র এই পৃথিবীতে বিচিত্র মানুষগুলো। তাদের নানান রঙের মন। কারো লাল, কারো নীল, কারো সবুজ, আবার কারোটা সাদা-কালো।

এখানে কাউকে আশ্বাস দিতে নেই; সময়ে-অসময়ে কারো পাশে থাকার প্রতিজ্ঞা করতে নেই। কারো আশ্বাসে বিশ্বাসও করতে নেই। কখনো কখনো স্বপ্ন দেখতেও মানা।

ঘরের প্রতিটা দেয়ালে যেন প্রতিধ্বনিত হয় মিথ্যা আশ্বাসের বানী। আয়নায় নিজের প্রতিবিম্ব যেন বাঁকা হেসে মনে করিয়ে দেয় প্রতিজ্ঞা ভঙ্গের মুহুর্তগুলো, মনে করিয়ে দেয় ব্যর্থ সময়ের ব্যর্থ স্বপ্নগুলোর কথা।

এখানে ক্ষণস্থায়ী সুখবোধ ছুঁড়ে ফেলে কেউ বাঁচে আপোষের জীবনে । কেউ বা বাঁচতে চায় তার সাময়িক সুখটুকুকে আশ্রয় করে।




“...আমার শরীর মানে আমি ও ছায়া
ছায়া মানে মৃত রোদ
আত্মাহুতি দেয় তাদের আলোর যৌবন সারাক্ষণ
মেঘে মেঘে ঢাকা পড়ে
চেনা অচেনা কত মুখ
ছায়ার শরীর ছায়ায়
বাঁচে আলোর ভয় ...”
(ঘূণে খাওয়া রোদ)



২.

অথবা কেউ বাঁচে মিথ্যা স্বপ্নে। কল্পনায় আপন পৃথিবীতে নিজের মত করেই ভেবে নেয় অন্য সবাইকে। দিন শেষে ভুল ভাঙে। ভুল বোঝে অন্যদের; ভুল বোঝে অন্যরাও।
সেই কোনও একজন হয়ত একসময় ভুলে যায় সবকিছু। আবারো ফিরে যায় তার পুরোনো মিথ্যা স্বপ্নে।



"... স্বপ্নমঞ্চে মেলানো যায় না জীবন
অলীক স্বপ্নে বদলায় না বাস্তবতা
সময় বদলায়, বদলায় এ জীবন
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব ..."
(ভুল জন্ম)



৩.

"এসব স্বপ্ন দেখা তোমার সাজে না। ওসব আমাদেরকেই মানায় ভালো। অতএব, স্বপ্ন দেখার দুঃসাহস করো না কখনও।" একসময় একথাগুলোই প্রতিধ্বনিত হতো তোমাদের দেয়ালে দেয়ালে। সেই থেকে স্বপ্ন দেখতে ভুলে গেছি। স্বপ্ন ছাড়া বাঁচার অভ্যাস করতে শিখে গেছি। আজ আবার তোমাদের সেই দেয়ালেই প্রতিধ্বনিত হয় তিরষ্কারের সুর, "তুমি স্বপ্ন দেখতে পারো না! ধ্বিক তোমাকে! "

হা হা হা! আজ যত চেষ্টাই করো না কেন পারবে না আর আমাকে স্বপ্ন দেখতে বাধ্য করতে। এবার আমার বলার পালা,"ওসব তোমাদেরকেই মানায় ভালো। সুতরাং, আমাকে স্বপ্ন দেখানোর কিংবা দেখতে শেখানোর দুঃসাহস করোনা কখনও।"









সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩২
৬৮টি মন্তব্য ৬৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ইবনে রুশদ

লিখেছেন রাজীব নুর, ১৮ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৭



''অজ্ঞতা থেকে ভীতি তৈরি হয়,
ভীতি ঘৃণার সৃষ্টি করে আর ঘৃণা থেকে আসে হিংস্রতা। এটাই নিয়ম।''

– ইবনে রুশদ

ইবনে রুশদ হলেন একজন মুসলিম লেখক।
তিনি আরবী ভাষায় লিখতেন। তার... ...বাকিটুকু পড়ুন

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১


ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছেগুলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৩৩

ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন

×