somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচ্ছিন্ন কিছু দৃশ্যপট ...

২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.

হাইওয়ে দিয়ে চলছে বাস। এলেঙ্গা পার হয়ে ব্রিজের টোল প্লাজার সামনে এখন। টোল পরিশোধ করে বাস এগিয়ে চলেছে ব্রিজের দিকে। ব্রিজে উঠার পর জানালা দিয়ে বাইরে তাকালাম যমুনা নদী দেখার জন্য। যাওয়া আসার পথে অনেকবারই দেখেছি। তারপরও যতবারই দেখি মনে হয় প্রতিবারই নদীটির নতুন রূপ ধরা দেয় । গ্রীষ্মে তার জেগে ওঠা চর আর বর্ষায় ভরা দু'কূল অভ্যর্থনা জানায়। শীতের সকালে কুয়াশার আড়ালে খুঁজতে লাগলাম নদীটিকে। হঠাৎই সূর্যের আলোর ঝলকানিতে স্পষ্ট হলো নদীর বুকে জেগে থাকা চরগুলো। দেখতে দেখতে পার হয়ে গেল ৪ মিনিট ৫৪ সেকেন্ড , পেরিয়ে গেলাম নদী।



২.

প্রায় প্রতিদিনই একটা নির্দিষ্ট সময়ে দোয়েল পাখিটা এসে বসে আমার বারান্দার গ্রীলটায়। কখনোবা বারান্দায় টাঙানো নাইলনের রশিগুলোতে। পাশের আমগাছটিতেই বোধ হয় বাসা বেঁধেছে। তাই হয়ত সামাজিকতা রক্ষার্থে নিয়মিত যাতায়াত প্রতিবেশী ঘরগুলোতে। বেশ কিছুদিন আগে আমার প্রতিবেশী ছিল একটা চড়ুই । এরপর একটা টুনটুনি। অবশ্য টুনটুনিটা খুব বেশি কাছে আসতে চাইতো না। হয়ত মানুষের সাথে সখ্যতা ব্যাপারটা খুব একটা প্রিয় ছিল না তার। তবে এবার মনে হচ্ছে , দোয়েল পাখিটা চড়ুইটার মতই বন্ধু পাতাতে আগ্রহী। তা না হলে, প্রতিদিন বারান্দায় এসে তার সাদা-কালো পালকগুলো নাড়িয়ে এভাবে ডাকে কেন?



৩.

দাঁড়িয়ে আছি ধুলি-ধুসরিত খোলা ময়দানে। পুরোপুরি খোলা বলাটা বোধ হয় ঠিক হলো না। চারদিকে আয়তাকার, লালরঙা কিছু শক্ত, পোড়ামাটি। ডুবে আছি কিছু সদ্য পোড়া ইটের মাঝে। মুখ তুলে খোলা আকাশের দিকে তাকাতেই চোখে পড়লো সাদা মেঘগুলোকে ঢেকে দিতে এগিয়ে যাচ্ছে কিছু কালো মেঘ। উৎস, একটি সুবিশাল চোঙা। নরম, ভেজা মৃৎপিণ্ড পুড়িয়ে শক্ত করবার কারখানাটিতে ভূমির সাথে উলম্ব চোঙাটি যেন বৃহদাকার এক চুরুট। একটু দূরে তাকাতেই চোখে পড়ে আরও কিছু চুরুট। আরও দূরে তাকাই; পড়ন্ত বিকেলে ক্রমেই জমাট বাঁধতে থাকা কুয়াশার মায়াজালে যেন আটকা পড়ে যায় শত শত চুরুট।







সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:৩৮
৩৮টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×