somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিন বাজারেই প্রামান করল সারাজাতির স্বরুপ

২০ শে জুলাই, ২০১১ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিনিয়ত আমরা মহান একজাতি হিসাবে গৌরবান্বিত বোধ করি। বিদেশের মাটিতে সামান্য পরিমান লাঞ্চনার শিকার হলেই সাদা চামড়াদের বৈষম্য নিয়ে বলতে বলতে মুখে ফেনা তুলি।আর নিজেদের সাথে তুলনা করি।কিন্তু এই তুলনার বাস্তব কোণ ভিত্তি নাই আমাদের সমাজে।আমাদের সমাজ এখন পর্যন্ত পৃথিবীর এক হীন সমাজ ব্যবস্থা এবং মানুষগুলি অনেক অনেক নির্দয়।আবার কখনও অতিহ্রদয়বান আবেগ প্রবন।

মানুষের এই নির্দয় আচারণ সব সময়ই অসহায় আর অভাবী মানুষের উপর পরে।কখনও রাস্তায় ছিনতাকারীর ,আবার বাস ড্রাইভারের উপড়।বিচার বলতে পিটিয়ে তক্তা বানানো।রক্তের হোলি খেলায় আদিম নৃত্য।কোন বাচ বিচার নাই।

সরকারের বাহিনী যখন লিমনদের কোন বিচার ছাড়াই সন্ত্রাসীর তকমা লাগিয়ে মেরে ফেলে বা চেষ্টা করে তখন আর কিছুই বাকী থাকেনা।সরকারীভাবেই অনুমোদিত নির্দয় আর নিষ্ঠুর আচরনের। আমরা কেউ নিরাপদ না রাস্তায় বা স্কুলে বা বন্ধুদের আড্ডায়।মেরে ডাকাত বা সন্ত্রাসী বললেই ল্যাডা চুকে যায়।কেউ শত্রুতা করে ছিনতাইকারী বললেই নিমিশেষেই আপনার উপড় ঝাপিয়ে পড়বে জনতা।এই জনতার কেউ মুসল্লী,কেউ শিক্ষক,কেউ ছাত্র কেউ হিন্দু কেউ মুসলিম কেউ বা চাকুরীজীবি।কেউ বাছ বিচারের ধারে কাছেও নাই।ধারে কাছে থাকার কি আছে নেকী কাজ করার তীব্র নেশায় আমরা চলি।যে ইমাম মাইকে ঘোষনা দিল ডাকাত ধরার সেই ইমাম একবারও বলেনি আইনের কাছে সোপার্দ করার।যে পুলিশ জনতার আক্রোশ থেকে এই ছয়টি প্রান বাচাবে কিন্ত জনতা তাদের সুহোযোগী ভেবে বসে কিনা সেই ভয়ে তারা নিশ্চুপ। এভাবে চলছে চলবে।রাষ্ট্র যদি নাগরিককে এই সাধারন নিরাপত্তাটুকু দিতে না পারে সেই রাষ্ট্রের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন স্বাভাবিক।রোমানার স্বামী কতৃক নির্যাতন বা পরিমল কতৃক ছাত্রী বলৎকার এই রকম ঘটনার হওয়ার আগে রাষ্ট্রের কিছু করার থাকে না তা মানলাম ।কারণ দুটি ঘটনাই ঘটেছে তাদের একান্ত বিশ্বস্ত লোকদের দ্বারা।কিন্তু ৬ জন তরুন কে যে ভাবে মারা হল তা এক কথায় নির্মম বড় নির্মম। যাতে জনগন কিছু যাচাই না করে ঝাপিয়ে পড়তে পারে তার চেষ্টা,সতর্কবানী কি রাষ্ট্রের দায়িত্ব নয়?আর আমিন বাজারে এলাকার লোকজন ডাকাতরা আপনাদের কি নিত? মালামাল টাকা পয়সা ।আর আপনারা নিয়ে নিলেন ৬ তরুনের জীবন।আপানাদের অর্থকড়ি হারানোর ভয় মানুষের জীবনের চেয়েও মূল্যবান? কতটা মানসিক বিকলংগ জাতি হলে এভাবে ভাবা যায় নিজেদের।


Peace my heart...

Peace, my heart, let the time for the parting be sweet.
Let it not be a death but completeness.
Let love melt into memory and pain into songs.
Let the flight through the sky end in the folding of the wings over the nest.
Let the last touch of your hands be gentle like the flower of the night.
Stand still, O Beautiful End, for a moment, and say your last words in silence.
I bow to you and hold up my lamp to light you on your way.

~Rabindranath Tagore

৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

বেকার গ্র্যাজুয়েটের ২০ হাজার, গার্মেন্টস শ্রমিকের ৩০ হাজার- অর্থনীতির এই বৈপরীত্যের জবাব কে দেবে?

লিখেছেন জুল ভার্ন, ০২ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৫

বেকার গ্র্যাজুয়েটের ২০ হাজার, গার্মেন্টস শ্রমিকের ৩০ হাজার- অর্থনীতির এই বৈপরীত্যের জবাব কে দেবে?

দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, সীমিত আয়ে সংসার চালানো অসম্ভব- এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। দেশে শিক্ষিত... ...বাকিটুকু পড়ুন

তোমাকে দেখতে বড় ইচ্ছে করে

লিখেছেন মেহবুবা, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ৯:৪৮


তোমাকে শুধু একটিবার দেখতে বড় ইচ্ছে করে
ইচ্ছে ঘুড়ি উড়িয়ে দিলাম
বন্ধ চোখের অন্ধকারে তোমায় যেন দেখতে পেলাম
জড়িয়ে নিলে ইচ্ছে ঘুড়ি
আলতো হাতের মৃদু ঘায়ে ছিড়লো সূতো পথ হারাল
তোমার কাছে রয়ে গেল
দৃষ্টিপ্রদীপ... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

আফগানিস্তানে একজন বেগম রোকেয়া কোনোদিন জন্মাবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা নভেম্বর, ২০২৬ রাত ২:২৮


২০২৪ সালের জুলাই আন্দোলনের পর বাংলাদেশে ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার এক অভিনব অভিযান শুরু হয়েছিল। শেখ হাসিনার ছবি, আওয়ামী লীগের কুশপুত্তলিকা, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, কিছুই বাদ যায়নি। বড়... ...বাকিটুকু পড়ুন

×