somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিবির

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদ্রাসার ছাত্র হওয়ার সুবাদে ইসলামের প্রতি ঝোকটা একটু বেশীই ছিলো । তখন বুঝতাম না শিবির কি ? কি চাই ? কেনো চাই ? অনেকসময় দেখতাম ক্লাসের হুজুররা একদল ভাইদের দেখিয়ে বলতেন বাবা , ওদের থেকে দূরে থাকো ।হুজুর বোঝাতেন ওরা শিবির । ওরাই রগ কাটে ! লক্ষ করলাম আজান দিলে আমার স্যার কিংবা হুজুর নয় বরং ওই ভাই গুলোই আমাকে তাগিদ দিচ্ছে নামাজের জন্য । তবুও ওদের থেকে দূরে থাকতাম ওরা তো রগ কাটে ! একদিন একসিনিয়র ভাই আমাকে ডাকলেন ।

বললেন চলো খালেদ , মসজিদে একটু বসি । দেখলাম তাদের সাথে কয়েকজন ভাইও আছে । একজন ভাই ,আমাদের সবার উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করলেন । আমি ভাবতে লাগলাম এই ভাইটাই তো রগ কাটে । তিনি কেনো কোরআনের আয়াত দিয়ে আমায় সংঘবদ্ধ হওয়ার তাগিদ দিচ্ছেন ? আশ্চর্য্য না হয়ে পারলাম না যখন ভাইটি আমাকে বললেন কেয়ামতের দিন প্রত্যেকের আমলনামা প্রত্যেককে বহন করতে হবে । হ্যাঁ তাই তো , আমার আমলনামা কি আপনি বহন করবেন ? আমি খারাপ কাজ করলে আমলনামাতে লিখা হবে ,ভাল কাজ করলেও লিখা হবে । তিনি আমাকে দাওয়াত দিয়ে শিবিরের পরিচিতি দেখিয়ে লক্ষ্য ও উদ্দেশ্য বললেন , আমি ভাইটিকে বললাম হ্যাঁ ভাই আমিতো তাই চাই , আল্লাহ্ প্রদত্ত ও রাসূল সাঃ প্রদর্শিত জীবন বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পূনর্বিনাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন করাতে তো আমিও একমত ।

আমি হুজুরের কথাতে পরিচিতিতে রগ কাটা অপশনটা খুজেও ব্যর্থ হলাম । আহবানকারী ভাইটি আমাকে একটি ফরম পূরন করালেন ,যেহেতু আমি লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত । তিনি আমাকে একটি রিপোর্ট ফরম দিলেন । দেখলাম সেখানে কোরআন ,হাদিস , সাহিত্য ,নামাজ , পড়ালেখা ,আত্মসমালোচনাসহ অনেকগুলা অপশন দেওয়া । আমাকে বুঝিয়ে দেওয়া হলো প্রতিদিন আমি যা করি তার সামষ্টিই হবে এই রিপোর্ট । তার পর থেকেই আমার মাঝে লক্ষনীয় পরিবর্তন দেখলাম । আমি যখন কোন খারাপ কাজ করতে যাই ,তখন বাধা দেয় সেই রিপোর্ট । আমাকে তো রিপোর্ট লিখতে হবে । আর যদি রিপোর্ট খারাপ হয় তাহলে তো আমার আমলনামা খারাপ হয়ে যাবে । পরিবারের সবাই নামাজী হলেও আমার গুরুত্বটা কম ছিলো নামাজের প্রতি ।

রিপোর্টের জন্য নামাজের গুরত্বটা বেড়ে গেলো । কোনমতেই আমার আমলনামা খারাপ হতে দেওয়া যাবে না । একসময় বুঝতে পারলাম আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য । তার হুকুম পালনের জন্য । আমি যদি তার ইবাদত না করি তাহলে তো আমাকে পুড়তে হবে অনন্তকালের জাহান্নামে । আল্লাহর প্রতি ভয়টা বেড়ে গেলো । বুঝতে পারলাম যে সময়টা আমার জন্য কঠিন , যে সময়টাতে আমি খারাপের দিকে ধাবিত হতে যাচ্ছিলাম । সে সময়টাতে আমার হাত ধরেছে শিবির । সে সময়টাতে আমি থাকতে পারতাম খারাপ কোন আড্ডায় সে সময়টাতে শিবির আমাকে বসিয়েছে কোরআন ক্লাসে ।

আমাকে যদি নামাজ ,কোরআন পড়ার জন্য ,সংঘবদ্ধভাবে ইসলামকে মানার জন্য ,আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য শুনতে হয় আমি রগ কাটি ! ইয়েস তাহলে আমিই শিবির করি ! আমিই রগ কাটি ।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×