গন্ধ মধুর কর্দম মোরে একদা
দিলেন বন্ধু , ছিলাম যখন নাইতে ।
কহিলাম তারে , কস্তরী কিবা কি তুমি ?
সুবাসে তোমার পাগল এমন তাইতে
কহিল সে মোরে তুচ্ছ কর্দম আমি গো
ফুলসহ ছিনু কতকাল এক ঠাঁইতে ;
সংগীর গুন পশিয়াছে মম মাঝে গো ,
নইলে কাদার সুবাতাস কি এতো পাইতে ?
_____শেখ সাদী
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



