"ফেরাউন"
কাফেরদের শিরমনী ! নাস্তিক কাফেরদের জন্য আল্লাহর শাস্তির নমুনার উজ্জল দৃষ্টান্ত ।
বনি ইসরাঈলকে শোষণ করে শাসনের শীর্ষে অধিষ্ঠিত একজন ।জুলুম ,অন্যায় ,অত্যাচার, জীবন্ত শিশু হত্যা ছিলো তার নিত্য নৈমত্তিক বিষয় ।
তত্কালিন কবরস্থানের পাহারাদারের সহযোগী থেকে ধাপে ধাপে চলে গেলেন ক্ষমতার শীর্ষে । ক্ষমতার লোভ লালসা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিলো যে , ফেরাউন প্রকাশ্যে নিজেকে খোদা দাবি করে ,রাতের অন্ধকারে হাত তুলতো মহান আল্লাহর দরবারে । স্রষ্টার সাথে সৃষ্টি নিয়ে তামাশা স্রষ্টা পছন্দ করলেন না । গোটা বিশ্বের কাছে দৃষ্টান্ত রেখে ধ্বংস করলেন ফেরাউনকে ।
আল্লাহ্ যখন কোন জাতি , গোষ্ঠী , গোত্রকে ধ্বংস করতে চান , তখন তাদেরকে ক্ষমতার শীর্ষে অধিষ্ঠিত করেন । ক্ষমতার উচ্চতা থেকে তাদেরকে এমন ভাবে ধ্বংস করেন , তার অস্তিত্ব বিলীন হয়ে দৃষ্টান্ত হয়ে থাকে সবার জন্য ।
ফেরাউন , নমরুদ ,আবু জেহেলের মত যতবড় কাফের ছিলো , আল্লাহ্ তাদের ধ্বংস করতে ঠিক ততটাই ছোট অস্ত্র ব্যবহার করেছেন ।
এ জাতির বড়ই দূর্ভাগ্য ! তারা শিক্ষা নেয় না ইতিহাস থেকে ।
অতএব, তোমাদের বাপ দাদার শিক্ষা গ্রহন করো । তারা তোমার থেকে অনেক বড় জালিম শাসক ছিলো । তুমি তো কিট সমতুল্য !
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



