আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় বৃটেনকে, কিন্তু খেয়াল করে দেখবেন রাজতন্ত্রের ক্ষমতা কমানোর সেই তেরশ শতকের ম্যগনা কার্টা কিন্তু জনসাধারণের স্বার্থে তৈরী হয় নি, তা তৈরী হয়েছিল মধ্যস্বত্বভোগী ব্যারনদের এবং ধর্মীয় চার্চের স্বার্থে। তারপর অনেক শত বছর ধরে বাদানুবাদ, যুদ্ধবিগ্রহের মধ্য দিয়ে তাদের বর্তমানের দলভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু হয়। কল্পনা করতে পারি এখানে কোথাও কাজ করেছিল সূক্ষ্ম একটি বুদ্ধির খেলা। সেটি হল, “ডিভাইড এন্ড রুল”। এ বুদ্ধিটি ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার আগেও ব্যবহার করেছে। বারশ বছর পাশাপাশি মিলেমিশে থেকেছে যে হিন্দু আর মুসলমান, সেখানে রায়ট হয়েছে কেবল মাত্র ইংরেজরা চলে যাওয়ার প্রাক্কালে। শেষমেশ ধর্মের ভিত্তিতে দুটো দেশ তৈরী করে দিয়ে গেছে তারা- যেন চিরকালের জন্য দুর্বল হয়ে থাকে স্বাধীনতা পেলেও। দেশের মানুষকে নির্বাচনের নামে কয়েকটি দলে ভাগ করে দেয়ায় সুবিধা হল যে বৃটেনের রাজা আজকের যুগেও তার অস্তিত্ব রাখতে পেরেছে, আগের দাপটে না হলেও, যদিও আধুনিক সমাজে রাজতন্ত্রের অস্তিত্ব থাকার কথা ছিল না। সেদেশের মানুষ জানে যে সরকারী আর বিরোধী দলের ঝগরা-মারামারিতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠতে পারে, সেখানে রাজাই তাদের দেবে শান্তি, রাজাই হচ্ছে একতার শেষ সূত্র। এই সেদিনও অষ্ট্রেলিয়া সুযোগ পেয়েছিল ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার, সে এখনকার মত অর্ধ গোলক দূরের বৃটেনের রাজতন্ত্রের অধীনে থাকবে, না স্বাধীন হবে। যেখানে স্বাধীনতার আকাঙ্খা সারা পৃথিবীর মানুষের মজ্জাগত একটি চাহিদা, যেখানে আমরা লক্ষ লক্ষ মানুষের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছি, সেখানে অষ্ট্রেলিয়ার জনগণ ভোট দিয়ে অর্ধ গোলক দূরের বৃটেনের রাজতন্ত্রের পরাধীনতা বেছে নিল! তারা বুঝতে পেরেছে যে রাজতন্ত্র না থাকলে আধুনিক দলভিত্তিক গণতন্ত্রে তারাও তৃতীয় বিশ্বের মত ঝগরা-মারামরিতে লিপ্ত হয়ে তাদের সুন্দর জীবনটিকে নষ্ট করবে। তাই এ ঘটনাটি বিশেষ বিশ্লেষণের দাবী রাখে। এটি রাজতন্ত্রের সূক্ষ্ম বিজয়, জনস্বার্থের বিরুদ্ধে, এবং তার প্রবল হাতিয়ারটি হচ্ছে দলীয় নির্বাচনভিত্তিক গণতন্ত্র।
রাজতন্ত্র টিকে আছে গণতন্ত্রের মাধ্যমে 'ডিভাইড এন্ড রুল' প্রতিষ্ঠা করে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।
‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন
এলপিজি কার্ডে সংকট কমবে ?

অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।