কোরবানী ঈদ উপলক্ষ্যে জঙ্গীদের প্রতি মোবারকবার্তা
০৬ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সালাম নেন ভাইজানেরা,
আশা করি নতুন করিয়া জিহাদী জোশে প্রস্তুত হইতেছেন সকলে। অধমের একটি বিনীত আরজ ছিলো। পবিত্র কোরবানী কিভাবে নাজিল হইয়াছিলো তাহা নতুন করিয়া আপনাদের শিক্ষা দিতে চাহি না। হযরত ইব্রাহীমের (আ. ) প্রতি তার প্রিয় কিছু খোদাকে উপহার দেয়ার ফরমানের জবাবে তিনি প্রিয় পুত্র ইসমাইলকে (আ.) কোরবানী দিতে গিয়াছিলেন। কিন্তু ঐশী মাজেজায় ঐ স্থলে একটি দুম্বা আসিয়া পড়ে। তাহার পর হইতে আমরা পশু কোরবানী করিতেছি।
আপনারা আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রামে নামিয়াছেন। আর তাহা করিতে গিয়া শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটাইতেছেন যাহা ব্যাপক প্রাণহানীর কারণও বটে। হতাহতদের মধ্যে মুসলমান কম নয়। আপনারা ইহাকে আল্লার রাস্তায় কোরবানী বলিয়া দাবি করিয়া আসিতেছেন।
তাই অধমের আবেদন মানুষেরবদলে কিছু গরু-ছাগল-দুম্বা-উট কিনিয়া বোমা মারিয়া উড়াইয়া দেন। আল্লাহ নিশ্চয়ই আপনাদে এই কোরবানী মঞ্জুর করিবেন।
ঈদ মোবারক
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৯ রাত ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন