জানো তো, বাতাসে ভেসে যাওয়া শব্দের প্রতিধ্বনি উত্তরের তরঙ্গ হয়ে অনেক সময়ই ফিরে আসে না। তবু থেকে যায় প্রত্যাশা, সাড়া পাওয়ার। চারপাশে এত যে খবর, খবরেরও খবর বাজারে খৈ ফোঁটার মতো বাজিয়ে যাচ্ছে ভালো লাগা, মন্দ লাগা, দর্শন, নৈতিকতা, জিজ্ঞাসা আর সব কিছু ছাপিয়ে একটা সহজ সরল সমীকরণ- বেঁচে থাকা। তার মধ্যে কোথায় যেনো একটা গ্যাপ তৈরি হয়ে আছে যা শুধু মাত্র উপলব্ধির। আমরা হয়তো এই বিজ্ঞানের যুগে থ্রি ডাইমেনশন এর পাঁকে চক্রে পরে নিজেরাও রবোটিক আচরণ করছি। এই অনুল্লেখ্য জীবনের ছন্দময়তাকে ‘অনুপ্রাণন ’ উপজীব্য করবার জন্যে টেকনিক্যাল কচকচানিকে প্রাধান্য না দিয়ে খুব সাধারণের মাঝে অসাধারণ কিছু উপহার দেবার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছে। একঘেয়ে জীবনের মাঝে সৌন্দর্যকে শব্দের ঝুমঝুম পায়েলে ঠিক তোমার হৃদয়ে ধুকপুক আলোড়ন তুলে দিয়ে বলতে সাহায্য করাবো- আসলে বেঁচে থাকাটা নেহায়েৎ মন্দ নয়। এসো পত্রিকাটি পড়ি, অন্যকে পড়তে উৎসাহ দেই।
জগতের সকল প্রানী মঙ্গল কামনা করছি।
===============
এবারের সংখ্যায় সদ্য প্রয়াত ইমন জুবায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তার লেখা একটি পোষ্ট করা সহ অনেক ব্লগারের প্রবন্ধ, গল্প, কবিতা ছাপা হয়েছে। তন্মধ্যে
সরসিজ আলীম , হাসান মাহবুব , রেজওয়ান তানিম, জুলিয়ান সিদ্দিকী, নিথর শ্রাবণ শিহাব উল্লেখযোগ্য। আপনার সংখ্যাটি পেতে আমাদের সাথেই থাকুন।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



