somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বসন্ত :এক আশ্চর্য ভালো লাগা (কবিতা)

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসন্ত,
একটা ছোট্ট মুনিয়া প্রতি সকালে ডেকে উঠে হরদম,
বসন্ত,
একটা পাতাঝরা তুমুল দুপুরে দোয়েল -কোকিলের মাতম।

বসন্ত,
এলোপাতাড়ি বাতাসের গায়ে মহুমহু আম-মুকুলের ঘ্রাণ,
বসন্ত,
কেউ আসবে বলে কারও অপেক্ষায় কেউ হেরে যায় আপ্রাণ!!

বসন্ত,
বেলা -অবেলার গোধূলিতে কাজ সেরে সূয্যের ঘরে ফিরে যাওয়া
বসন্ত,
বিদঘুটে আধারের বুক চিড়ে ডাহুকীর সাথে বয় উদাসী দখিনা হাওয়া।

বসন্ত,
প্রিয় বন্ধুর কাধে রেখেছিলো হাত প্রশ্রয় দিয়ে ভরা,
বসন্ত,
দুঃসময় এসে বলে গেলো, একদিন সুখও তোমাদের দরজায় ঠিকই নাড়বে কড়া।

বসন্ত,
এক নীলাকাশ বুক শুভ্র -সাদায় ভেলা,
বসন্ত,
এক আমন্ত্রণহীন শিমুলের ডালে লাল রংয়ের মেলা।

বসন্ত,
তপ্ত রোদে বয়েসী বটের ছায়া,
বসন্ত,
অনুমতি ছাড়াই কে যেন করেছে আশ্চর্য এক মায়া।

বসন্ত,
প্রান্তরবিহীন সবুজ ধানের শরীরে অবারিত হাওয়ার ঢেউ,
বসন্ত,
জীবনের বারান্দায় দুঃখের বিলাপ করছে অদূরে বসে কেউ।

বসন্ত,
রোজ সন্ধ্যায় বাসের জানালায় মধ্যবিত্ত ঘরে ফিরে,
বসন্ত,
এক ক্লান্ত পিতা হেরে যায় এসে জীবন নদীর তীরে!!

বসন্ত,
এক খা খা জোছনা ভরা রাতে বুক ভরে সুখের নিঃশ্বাস
বসন্ত,
তুমি ছিলেনা কখনো তবুও তোমাতেই আমার যত বিশ্বাস।

বসন্ত,
বোতাম ছেড়া বুক জুড়ে এক অচেনার জন্য মুঠোভর্তি ভালবাসা,
বসন্ত,
মাঝরাতে হঠাৎ!!হৃদয়ের উঠানে কি যেন নাই বলে ডুঁকরে কেদে উঠা।

বসন্ত,
ফুলেল নিমন্ত্রণে থমকে গেছে নাগরিক কোলাহল,
বসন্ত,
গ্রামীণ মেঠোপথ ধরে বেঁচে থাক, এইসব সবুজের দল।

বসন্ত,
এক আলো -আধাঁরি চিলেকোঠায় স্বপ্নের উঠানামা,
বসন্ত,
এই দূর্মল্যের সময়ে দুঃখের সাথে সুখের বেচাকেনা!!

বসন্ত,
হঠাৎ ঝঞ্ঝটের সংসারে বাঁচতে ইচ্ছে করে বহুদিন,
বসন্ত,
মন চায়, কেউ এসে বলুক, তুমি থাকো, আমি আছি, হৃদপিণ্ডের কাছে সারাক্ষণ বাজবে তার কথার রিনঝিন!!
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×