somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের দেহে কৃত্রিম হৃদযন্ত্র, বিশ্বে এই প্রথম !

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এই সেই হার্ট যা রোগীর দেহে বসানো হয়েছে

কৃত্রিম হৃদযন্ত্রের সফল প্রতিস্থাপন করেছে ফ্রান্স। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করে ফরাসী সরকারের স্বাস্থ্য মন্ত্রী মারিসোল টোরানি। গত ১৮ ডিসেম্বর বুধবার এক পুরুষ রোগীর দেহে অস্ত্রোপচার মাধ্যমে এই কৃত্রিম হৃদযন্ত্রটি প্রতিস্থাপন করা হয়। পুরো অস্ত্রোপচারটি অত্যন্ত দক্ষতার সাথে সুচারু ভাবে সম্পন্ন হয়। রোগী এখন আইসিউতে। সেখানে তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানায় ফরাসী চিকিৎসকরা। কৃত্রিম হৃদযন্ত্রের এটাই প্রথম সফল প্রতিস্থাপন বলে খবরে বলা হয়। প্যারিসের জর্জ পম্মিডু হাসপাতালে নজিরবিহীন এই ঘটনা ঘটে। তবে অস্ত্রোপচার পুরো সফল কিনা সে সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেন হাসপাতালের প্রধান মার্সেলো কনভিটি। তিনি বলেন রোগী এখনো নিবির পর্যবেক্ষণে রয়েছেন। সার্বক্ষণিক তার অবস্থা নিরীক্ষা করছেন একাধিক চিকিৎসক।

কৃত্রিম হৃদযন্ত্রটি বানিয়েছে নেদারল্যান্ড ভিত্তিক ইউরোপিয়ান এরোনটিকস ডিফেন্স এণ্ড স্পেস কোম্পানি । বায়োলজিক্যাল উপাদান ও সেন্পর দিয়ে তৈরি করা হয়েছে এই কৃত্রিম হৃদযন্ত্র। এটি একটি সুস্থ স্বাভাবিক হৃদযন্ত্রের চাইতে তিন গুন ভারী। ঘড়িতে ব্যবহৃত ব্যাটারির মত ক্ষুদ্র লিথিয়াম আয়ন ব্যাটারির শক্তিতে হৃদযন্ত্রটি চলবে। এর আয়ুকাল ধরা হয়েছে ৫ বছর।


এই সেই হাসপাতাল যেখানে অপারেশন হয়

মি. কনভিটি বলেন, এটি সফল হলে আগামীতে আসল হৃদযন্ত্রের জায়গা দখল করে নেবে কৃত্রিম হৃদযন্ত্র। হৃদযন্ত্র নষ্ট হয়ে গেছে এমন বহু অসুস্থ মানুষ একজন হৃদযন্ত্রের ডোনার(দাতা) খুঁজে না পেয়ে মারা যান। এই যন্ত্র তাদের মনে আশা জাগাবে। শল্যচিকিৎসক এলিয়ান কারপেন্টার বলেন, হৃদরোগীকে একটি সুন্দর স্বাভাবিক সামাজিক জীবন দেবে নতুন এই সৃষ্টি। কৃত্রিম হৃদযন্ত্র পূর্বের চেয়ে সচল হবে বেশি এবং ক্লট জমবে কম। এই অস্ত্রোপচার করতে সবমিলিয়ে খরচ হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার পাউণ্ড।


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ফরাসী স্বাস্থ্যমন্ত্রী (বামে)

কারমাট বায়োলজিক্যাল ফার্মের মতে কৃত্রিম হৃদযন্ত্র লাগানোর মত এক লক্ষ রোগী শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই আছে। ২২ বিলিয়ন ডলারের মার্কেট রয়েছে আমেরিকা ও ইউরোপ মিলিয়ে।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×