অভিনেতা ফারুক শেখের জীবনাবসান
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভিনেতা ফারুক শেখ আমার প্রিয় এক অভিনেতার মৃত্যুর খবর পেলাম। তার অভিনয় আমার খুব ভালো লাগতো। ৬৫ বছর বয়সী এই অভিনেতা ২৭ ডিসেম্বর শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইতে মৃত্যু বরণ করেন। তার পরিবার সূত্রে এ খবর বলা হয়। দুবাইতে তিনি একটি কনসার্টে যোগ দেবার উদ্দেশ্যে যান। শনিবার যেকোনো সময় তার মরদেহ মুম্বাইতে আনা হবে।
ফারুক শেখ হিন্দি সিনেমা ও হিন্দি টিভি সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। বাংলাদেশে বহুবার ভারতের চলচ্চিত্র জগতের প্রতিনিধি হয়ে এসেছিলেন। ফারুক শেখের জন্ম ১৯৪৮ সালের ২৫ মার্চ গুজরাটে। ১৯৭০-৮০ দশকে সিনেমাতে দক্ষ অভিনয় দ্বারা সকলের নজর কাড়েন। তার কয়েকটি জনপ্রিয় সিনেমা হচ্ছে সাতরঞ্চ কি খিলাড়ি, চাসমে বদ্দুর, কিসি সে না কেহনা,নুরি। তার শেষ সিনেমা ছিলো ক্লাব ৬০। এর আগে তাকে রনবীর কাপুর অভিনীত 'ইয়ে জাওয়ানি হেই দিয়ানি' সিনেমাতে রনবীরের বাবার ভূমিকাতে অভিনয় করতে দেখা যায়।
তার মৃত্যুতে হিন্দি সিনেমা জগতে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন একজন সুদক্ষ উপস্থাপক, জি টিভিতে তিনি ' জিনা ইসিকা নাম হে' শোতে তে তিনি বহু বলিউড সেলেব্রিটির সাক্ষাতকার নেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন