কোনো একটা ঘটনা ঘটলে আমাদের দেশে দায়িত্বহীন কথা বলে থাকে রাজনৈতিক নেতা নেত্রীরা। সুশীলরা আবার এর ওপর নানা ছবক দেন । পশ্চিমা দেশের নেতারাও যে আমাদের চেয়ে কম নয়। তার প্রমাণ মালয়েশিয়ার বিমান দুর্ঘটনায় তার প্রমাণ। ৩০০ যাত্রী নিয়ে ইউক্রেন সীমান্তে বিধ্বস্ত বিমাটি রাশিয়া অস্ত্র সাহায্য দিয়ে ভূপাতিত করিয়েছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউক্রেন এই বক্তব্য বলেই যাচ্ছে। ইউক্রেন অবশ্য এক ধাপ এগিয়ে বলছে, তাদের দাবির পক্ষে তথ্য প্রমাণ আছে। তারা রুশ বিদ্রোহীদের একটি ফোনালাপ হাজির করে। যেখানে বিমান বিধ্বস্তের কথা হচ্ছে। রাশিয়া একে পুরানো দিনের ফোনালাপ বলে জাতিসংঘে উল্লেখ করেছে। উল্লেখ্য এর আগে ইউক্রেন এক সামরিক মহড়ায় আকাশে উড়ন্ত রাশিয়ান আন্তানব বিমানকে গুলি করে ভূপাতিত করেছিল। এতে ওই বিমানের ৯৫ জন যাত্রী নিহত হয়। ইউক্রেন এ ঘটনাকে প্রথমে অস্বীকার করে। পরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উপগ্রহে ধারণ করা ছবিতে সে ঘটনার প্রমাণ হাজির করে। ইউক্রেন পরে স্বীকার করে বিবৃতি দেয়। এখন বিমান ধ্বংসের ক্ষমতা ও অভিজ্ঞতা ইউক্রেনেরই রয়েছে রাশিয়ার নয়। ইউক্রেন নিজের দেশের বিদ্রোহীদের দমন করতে পারছেনা। এ কারণে তারা এই ঘটনা ঘটিয়ে সেখানে ন্যাটোকে দিয়ে অভিযান পরিচালনা করতে চায়। বিদ্রোহ দমন করে নিজ দেশের আধিপত্য বজার রাখতে চায়। অন্যাদিকে রুশপন্থিরা এটা হতে দিতে চায় না। তারা ক্রিমিয়ার মত রাশিয়ার সাথে যোগ দিতে চায়। এখন ন্যাটো যদি রুশ বিদ্রোহীদের সাথে যুদ্ধে নেমে পড়ে তবে সেখানকার পরিস্থিতি যে ভয়াবহ হবে সেটা কল্পনাতীত। তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় খুব কাছে।
আলোচিত ব্লগ
পৃথিবীর বয়স ৪৫০ কোটি বছর

টাইটেল দেখে অনেকে ই বিশ্বাস করবে না। খোদ আমেরিকান চার্চের লোকজন কেই দেখেছি যে পৃথিবীর বয়স ৬০০০ বছর বলেই তাদের অন্ধ বিশ্বাস। ধর্মান্ধরা বিশ্বাস করুক আর না করুক, পারমানবিক... ...বাকিটুকু পড়ুন
নেশা
শুনেছি আফিমে নেশা হয়, নেশা হয় ধূমপর্ণীতে
মানুষে যে নেশা হয় তাতো জানা ছিলোনা।
একবার পেয়ে গেলে ঘোর ধরে যায়! বিভ্রম! মায়া! ধূম্রজাল! চোখ মেলে আর কিছু দেখা যায় না।
এ নেশা... ...বাকিটুকু পড়ুন
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।