আজ আমার সাদা-কালো শব্দের নৌকাটি নিঃশব্দ এই রাতের শে্ষ হওয়া বৃষ্টির জলে
ভাসিয়েছি
যেখানে রাস্তার বাতিগুলো অন্ধকার সরাতে ব্যস্ত
আর চারদিক অবশিষ্ট বৃষ্টি পানির অবিরত টুপটুপ শব্দ
বারান্দায় আমি দাড়িয়ে
উত্তরের শীতল বাতাস শরীরটিকে থরথর করে দিচ্ছে কাপিয়ে
তারপরে ও এই যে অন্য রকম ভাল লাগা
নিজেকে অন্য জগতে হারিয়ে ফেলা
আমার সহজ সরল রাস্তাগুলো আজ বক্র হয়ে
বৃত্তের আকার ধারণ করে
যার চারপাশ আমার মুছে যাওয়া রীতির সাইক্লোন বারবার ঘুরে
আমি আবার
ফিরে যেতে চাই আমার সেই
পুরোনো শহরে
যেখানে ছিল আমার অবাধ বিছরণ
ছিল না কোন দ্বন্ধের কোলাহল
যেখানে আমার ইচ্ছেরা ছিল মুক্ত বিহঙ্গ
স্বপ্নেরা ছিল রং তুলি ঘেরা রঙিন চিত্র
যেখানে তুমি প্রতি বিকেলে
নূপুর বাজিয়ে আলতা পায়ে
নরম ঘাসে ছোয়া লাগিয়ে
আমার বাগানের হাসনাহেনা কুড়াতে
আর প্রতিদিন তোমায় দেখে
বিকেলের ছাদে
আমার ভালবাসাগুলো
গল্প লেখে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



