নামবিহীন কবিতা
১৬ ই মে, ২০১৫ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধ্যের মধ্যেই ছিল
তার দুটি হাত ধরার।
ধরি নি আমি
সে ভুল বুঝবে বলে।
চেয়েছি আমি নিয়ে যাব তাকে
মেঠো পথ পাড়ি দিয়ে
আকাশ যেখানে মাটি ছুঁয়েছে।
পারি নি আমি
আমাকে বোঝাতে।
আমি ভেবেছি লিখে দিব
তার নাম
সমুদ্র বালিচরের এক কোণে
থেকে যাবে চিরদিন
সাক্ষী হয়ে।
সে দেখে নি শুষ্ক পাতায়
শুকিয়ে যাওয়া আমার অনুভূতি।
আমার ইচ্ছা
গুলো ছিল
তার কাছে সব
মিথ্যা
....................................................
এমন কেন হচ্ছে
সূর্যটা আমার চোখের সামনে
কিন্তু আলো আমি
পাই না দেখিতে।
কিছুক্ষণ আগে মন বলে গেল
সে তো আছে
তোমাদের সাক্ষাৎ ঘরে
এই কেমন এক জুয়া
হয়ে গেল অনিমেষে
আমি এসেছিলাম বটে
চেয়ে দেখি
তার প্রস্থান হল
কিছু প্রহর আগে।
আমি হাসিয়া ফেলি
দেখে ঐ আকাশের পানে
বিধাতার লীলা খেলা
বুঝিতে না পেরে।
....................................................
শুধু একবার বলো তুমি
আবার ভালবাসতে চাই
তোমার মত কাউকে।
আমি তোমার হাত ধরবো
আমার সারাজীবনের তরে।
তোমার চোখের অশ্রু সব
পড়তে দিবো না আমি
তোমার ঐ লাল টুকটুক গালে।
তার আগেই আমি ধরে নিবো তা
আমার দুহাত ভরে।
আমার হাসিগুলো আমি
দিয়ে দিবো তোমায় সজ্ঞানে
আর তোমার দু:খ তরীখানি
নিয়ে নিব আমি হেসে হেসে।
শুধু একবার বলো তুমি
আবার ভালবাসতে চাই
তোমার মত কাউকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন