somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার স্বপ্নে দেখা রাজকন্যা

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটিকে এভাবে ভালোবেসে ফেলবো ,তা কখনই বুঝতে পারিনি।হুমায়ুন আহমেদ বলেছিলেন .ছেলেরা নাকি তার পছন্দের মানুষটিকে একবার দেখেই ভালোবেসে ফেলতে পারে।আসলে ভালোবাসার বিষয়টি এবং এর আপেক্ষিকতা কেমন যেন পৌনপৌনিকতা মিশ্রিত।ঠিক বুঝে ওঠা যায় না।
আমি যেখানে বসে মেয়েটির দিকে তাকিয়ে আছি আর তার বিপরীত দিকে দাড়িয়ে থাকা মেয়েটির পরিবেশ একেবারেই আলাদা।আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া সত্তেও কোন হলে থাকি না।থাকতে পারি না।স্বপ্ন চোরদের কারনে হয়তবা কোনদিন আশাও করতে পারবোনা।
আর তাইতো রাতে ঘুমানোর আগে আগামিকালের পকেট খরচের টাকা বাচিয়ে রাখতে হয়,পাছে বাড়ি ভাড়া দেয়ার পর বাকি বারো দিনের জন্য আবার ধার করতে যাতে না হয়।
এসব চিন্তা কেন জানি মেয়েটির চোখের দিকে তাকালেই শূন্যে মিলিয়ে যায়।ওর চোখে কেমন একটা অদৃশ্য মায়া লুকানো ।ওর গোলগাল মুখখানিতে অপূর্ব মানিয়েছে চোখ দুটি।আর তার লাল শাড়ি যেন তার কাছেই তাকে করেছে অদ্বিতীয়া।তার হাতের আঙুলগূলো যেন বিধাতা একটু সময় নিয়েই বানিয়েছেন,যাতে হাতের সোনালি আংটিগূলো একসাথে বসে গল্প করতে পারে।
সে এতটাই মায়াবিনি যে,তার মুখোমুখি হলে ভুলেই যাই যে আমরা দেশের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়ে পড়া সত্তেও নিজের ঠিকানায় কোন হলের নাম লিখতে পারি না।
তবে ভালোবাসা কি এতই সহজ ,যে চাইলেই তার পরশ বুলিয়ে দেবে।আর তাইতো পাচটি টিউশনির পরও তাকে দেখার জন্য ঠিকই সময় বের করে দাড়িয়ে থাকি জানালার গ্রীলগুলো ধরে।ভাবি হয়তবা সেও আমায় দেখছে।হয়তবা তার মুচকি হাসি কোন কোলাহল ছাড়াই মুখরিত করছে চারিপাশ।এসব কথা ভাবতে ভাবতেই পুরান ঢাকার হিজিবিজি বাড়ির মাঝ দিয়ে যেন বাতাসেরাও দলবেধে আমার কছে এসে আমায় শিহরিত করার প্রণপন চেষ্ঠা চালিয়ে যায়।
আজ মাসের প্রথম শুক্রবার।আগের বাড়ি ছেড়ে আসার প্রায় আট দিন হলো।চেয়ারে বসে আছি,আর ভাবছি সেই অচেনা মেয়েটির কথা।আজকেও হয়তবা সে গ্রীল ধরে দাড়িয়ে আছে,মুখটা হয়তবা উদাস,অথবা চির হাসিমাখা মুখ নিয়ে আকাশ দেখছে।আর কাউকে খুজে চলেছে আপন মনে এটাই বলার জন্য যে,“আমিই তোমার স্বপ্নে দেখা রাজকন্যা“....
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৫৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×