এটা ছিল দ্বিতীয় বারের মত সিলেটে ঘুরত্রে যাওয়া। ট্যুরে যাওয়ার আগেই মানসিক প্ল্যান ছিল পাঁচ ভাই হোটেল এর ভর্তা আর কোয়েল রান্না খাওয়ার। তো, ফেরার দিন বাসের টিকিট কেটে ফাকা সময়ে দৌড় দিলাম এই পাঁচ ভাই হোটেল এর উদ্দেশ্যে।
সিলেটের জিন্দা বাজার পয়েন্ট থেকে খুব কাছেই এই পাঁচ ভাই হোটেল এবং ৫ ভাই মিলেই শুরু করেছেন এই হোটেল। ঢুকতেই প্রথমে চোখে পরল টিক্কা। একটা বড় কড়াইতে ভাজা হচ্ছে চিকেন টিক্কা। দেখেই লোভ লেগে গেল। ভেতরে ঢুকে দেখি বসার প্লেস নাই। পরে একজন ওয়েটার এসে ভেতরে নিয়ে গেল। ৪ জন বসার প্লেস পেলাম।
শুরুতেই ভর্তা দিয়ে শুরু। বাকি টা ইতিহাস। আস্ত কোয়েল পাখির ভূনা আর আঁচার টা আমার কাছে প্রচন্ড সুস্বাদু ছিল। পাঁচ ভাই হোটেল এর এই কোয়েল আর আঁচার এর স্বাদ দীর্ঘদিন মনে থাকবে আমার। খাবারের মান, পরিবেশ ও স্বাদ অনুপাতে দাম অনেক অনেক কম। আবার সিলেট গেলে আবার ও যাব বলে আশা করি।
সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ- ১। মহাকালের শপথ। ২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য ৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭
বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭
সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে? আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন