somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিলখানা..?? তা তো ভুইল্লাই গেছি...

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক এক অধ্যায়ের নাম পিলখানার ট্রাজেডি। এদিনে বিডিআর সদর দফতর ঢাকার পিলখানায় বিডিআর সপ্তাহ চলাকালে বিডিআর সদস্যদের হাতে নির্মমভাবে মৃত্যুর শিকার হন তত্কালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমদসহ ৫৭ সেনা কর্মকর্তা, একজন অবসরপ্রাপ্ত লে. কর্নেল, ৩ মহিলা, বিডিআরের সুবেদার মেজর পদমর্যাদার একজন ডিএডিসহ ৭৪ জন। ৩৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে পরদিন সন্ধ্যায় সাজানো গোছানো পিলখানা রূপ নেয় ভয়ঙ্কর এক মৃত্যুপুরীতে। একের পর এক গণকবরের সন্ধান, ম্যানহোল ও গর্ত থেকে উদ্ধার হতে থাকে লাশ আর লাশ। পিলখানাকে ঘিরে সৃষ্টি হয় এক মর্মস্পর্শী নজিরবিহীন হৃদয়বিদারক পরিস্থিতির। সরকারি দলের ভাষ্যকাররাও জঙ্গিবাদসহ বিভিন্ন ইস্যু সামনে এনে ঘটনাকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করে। বিতর্ক দেখা দেয় তদন্ত, বিচার প্রক্রিয়া ইত্যাদি নিয়ে। বিদ্রোহের সময় সরকারের ভূমিকা, প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমার ঘোষণা, বিদ্রোহে নেতৃত্ব দেয়া খুনিদের নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক, সরকারের একাধিক মন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের ঘনিষ্ঠতা নিয়েও দেখা দেয় নানা প্রশ্ন। বিডিআরের নাম ও পোশাক পরিবর্তন, বিএসএফের আদলে বিডিআর পুনর্গঠন, পুনর্গঠনে বিএসএফের সহযোগিতা নেয়ার প্রসঙ্গ আসাতেও বিভিন্ন প্রশ্নের সৃষ্টি করে।
তদন্ত সংস্থা সিআইডি মামলার তদন্ত রিপোর্ট দিতে পারেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট ও সেনাবাহিনীর তদন্ত কমিটির রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা হয়নি। ইউ টিউবেও পাওয়া যায়নি দরবার হল থেকে উদ্ধার করা সিসিটিভিতে ধারণকৃত ১০ ঘণ্টার ভিডিও ফুটেজ। ফলে বিডিআর বিদ্রোহের নেপথ্য কারণ ও উদ্দেশ্য নিয়ে আজও হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। শুধু তাই নয় সেনাবাহীনির উর্ধতন কর্মকর্তারাও মেনে নেন নি বানানো গাল গপ্প, ১ মার্চ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সেনা কর্মকর্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিডিআর বিদ্রোহের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় তারা বিডিআর বিদ্রোহ দমনে স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের অন্যদের তত্পরতার কঠোর সমালোচনা করেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত সেনা সদস্যরা। তারা প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে ‘নো নো নেভার’ বলে ক্ষোভ প্রকাশ করেন।
বাংলাদেশ রাইফেলস—বিডিআর প্রতিষ্ঠার শুরু থেকেই ছিল একটি ঐতিহ্যবাহী সুশৃংখল বাহিনী। দেশের সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরী এই বাহিনীর ঐতিহ্য ২১৪ বছরের। মাত্র একদিনের মর্মান্তিক ট্রাজিডিতে তাদের প্রায় সোয়া দুই শতাব্দীর ঐতিহ্য ধুলায় মিশে যায়। সেই সাথে মিশে যায় তার নাম টিও..। আর মুছে দেবার চেষ্ঠা চলছে পিলখানার নামও।

আর আজকের গোটা শতেক দিন পার করে আমরা বেশ আরামেই দিন কাটাচ্ছি.. কারও মনে একবারও আর উকি দেয় না ৫৭ জন স্কলারের অনুপস্থিতি। কেউ অভাব বোধ করে না আজ সেই হারানো মেধা গুলোর । তবে বাবা, স্বামী হারানোর ক্ষতিপুরন হিসাবে কিছু কাগজি নোট তুলে দেয়ার হাস্যকর দৃশ্য মাঝে মাঝেই প্রকাশ করা হয় মিডিয়াতে। প্রকাশিত হয় না রক্তাক্ত সেই বিক্ষত মুখ গুলোর ছবি।
হয়তো আর কিছু দিন পর অকপটেই বলবে সবাই : পিলখানা..?? সে তো ভুইল্লাই গেছি...
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×