somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্ট মিশে শূন্যে- ( পর্ব-১)

২২ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চারিদিকে ঘন কুয়াশারা একজোট হয়ে দেয়াল তৈরি করে রেখেছে। এক হাত দূরে কি আছে তা কষ্ট করে দেখতে হয়। কুয়াশা, হিমেল হাওয়া আর ঠান্ডা সব যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এমনই এক কঠিনতম সময়ে একজন সুদর্শন যুবক ধীরলয়ে হাতে হাত ঘষতে ঘষতে চায়ের টং ঘরের দিকে এগিয়ে আসে। যুবকের ব্যাক ব্রাশ করা চুলগুলোতেও যেন কুয়াশারা ভর করেছে। যুবক চুলগুলোতে আলতোভাবে দুই হাতের আঙ্গুল দিয়ে বিলি কাটে। দোকানদারকে বলে ’মাম্মা আদা দিয়া জব্বর মজা কইরা এক কাপ চা দাওতো ‘-- দোকানদার যত্ন করে চা বানায়, চায়ের কাপ যুবকের হাতে তুলে দেয় । চায়ের কাপ হতে ধোঁয়া কুন্ডলী পাকিয়ে কুয়াশা ভেদ করে আকাশে মিশে। যুবক চায়ের কাপে চুমুক দেয়। কানে ভেসে আসে বোনের আকুতি “ ভাইয়া আমি আর স্কুলে যামু না, ঐ পাড়ার বুলেট আমার পেছনে লাইগা থাকে, খারাপ কথা কয়, বাবাকে বইলা বাসা পরিবর্তন কর” - যুবকের চোয়াল শক্ত হয়, একটা কিছু করতেই হইবো, বাসা পরিবর্তন করুম না, আগে চেয়ারম্যান এবং প্রয়োজনে ইউএনওকে জানামু, কিছু একটা সুরাহা করুমই করুম। ওহ্ ওদিকে সামনেই এমবিএ পরীক্ষা। চোখে ভাসে নীলার মায়াভরা মুখ, নীলা আমার সাথে দেখা করতে আসবে-আমার নীলার সাথে দেখা হবে-নীলা আপার কথা ভাবতেই মনের ভেতর কেন যেন একটা ভালো লাগার আলোড়ন তৈরি হয়। দোকানদারকে বলে ’মাম্মা ৫টা সিগারেট দাওতো’। দোকানদার যুবকের হাতে ৫টা সিগারেট দেয়। সে লাইটার দিয়ে সিগারেট ধরায়- একটার পর একটা করে মোট ৫টা সিগারেট পর পর টেনে যায়।
:
যুবক হাত ঘড়ির দিকে তাকায়- মনে মনে বলে “এখনো তিন ঘন্টা পরে নীলা আসবে। আগে ছাত্র পড়ায়ে নীলার সাথে দেখা করবো”। দোকানদারকে বলে মাম্মা এক প্যাকেট সিগারেট দাও, এগুলা পরে খামু। আর মাত্র একটা এখন খাওনের জন্য দাও। দরদের মাখানো কন্ঠে বলে মাম্মা তোমার দোকানের সিগারেটে মজার যাদু আছে। খুব টানে-মনে টানে। দোকানদার পরম মমতায় যুবকের হাতে সিগারেট একটা আস্ত সিগারেটের প্যাকেট তুলে দেয়, আর একটা খোলা সিগারেট তুলে দেয়। আর বলে ’মামা এত বেশি সিগ্রেট খাইয়েন না, এটা খুব বেশি খাওয়া শরীলের জইন্যে ভালা না’ - যুবকের ঠোটে আত্মবিশ্বাসের হাসি - মুখে রসিকতার সুরে বলে ‘আরে দূর মাম্মা, সিগারেট খাওয়া কমাইয়া দিলে তোমার দোকানের বেচাইতো বন্ধ হইয়া যাইবো। যুবক আবারো লাইটার দিয়ে সিগারেট ধরায়। সিগারেটের ধোঁয়া কুয়াশাতে মিশায় - এগিয়ে চলে আপন ঢংয়ে। দোকানদার বলে ‘মামা চা আর সিগ্রেটের দাম দিয়া গেলেন না’-। যুবক পেছন ফিরে বাঁকা হাসি দেয় -’ভাংটি নাইরে মাম্মা, বাকির খাতায় লেইখ্যা রাখ, মইরা গেলে বাপের কাছ থিকা নিয়া নিও’। দোকানদার হাসতে হাসতে বলে ’কাইল আবার আইসো মামা। আদা-এলাচ-লং দিয়া খুউব জব্বর কইরা চা বানাইয়া দিমু’--। দুই ঠোট ফাঁকা করে আকাশের দিকে মুখ করে যুবক ধোয়া ছুড়ে দেয় শুন্যে--ধোয়ার কুন্ডলীকে পাশ কাটিয়ে যুবক মিশে যায় কুয়াশার মিছিলে !!!
:
-- চলবে--
:
নোট: গল্পে কোন ইতিবাচক পরাপর্শ থাকলে সাদরে গ্রহণ করা হবে।
:
লায়লা
২২ জানুয়ারী,২০২৪
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:১৯
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×