somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩৫-তম বি.সি.এস নিয়ে বিশেষ জ্ঞান-গর্ভ-মূলক আলোচনা...

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রশ্নঃ "প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম কার কারণে" গানটির গীতিকার কে??

উত্তরঃ ডলি সায়ন্তনীর কন্ঠে গানটা আছে ইউটিউবে। দেখা যায় কড়া লাল লিপস্টিক লাগায়া চেংরা এক মাইয়া লাল শাড়ি পইরা গান গাইতাছে। সে নাকি বুড়ি হইয়া গেছে!!ঢং দেইখা বাচি না। কালকে থেকে লাগাতার শুনতাছি।

প্রশ্নঃ কোনো বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেলো। এ অবস্থায় কি করবেন??

উত্তরঃ বিয়ে বাড়ির কাওরে জিগামু "ভাই, আমার কোট প্যান্ট পরছিলাম, প্যান্ট এর মাঝখান দিয়া ফট কইরা ছিঁড়ে গেছে। একটা লুঙি দিবেন?? কালো হইলে ভাল হয়, কালো কোট এর সাথে কাল লুঙ্গি ভাল মানাবে তাইনা????"

প্রশ্নঃ "তাম্বুল রাতুল হইল অধর পরশে" অর্থ কি??

উত্তরঃ তাম্বু, তাম্বা, খাম্বা, লাম্বা এইগুলাই মাথায় ঘুরতাছিল। গলা দিয়াও হাম্বা হাম্বা জাতীয় আওয়াজ বাইর হইতাছিল প্রশ্ন দেইখা।

প্রশ্নঃ নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করছেন??

উত্তরঃ এইডা হুমায়ুন আজাদ হইলেও হইতে পারত, কিংবা সাম্প্রতিক অভিজিৎ!!! অপশনে দেয়া নামের কেও বাংলাদেশের সাহিত্যিক, আগে নাম-ও শুনি নাই, মরছে সেইটা কিভাবে জানব?? আগামী বি.সি.এস এ হয়ত আসবে "সাহিত্যিক শুক্কুর আলী কবে পেটের চাপ নিয়া দিনে তিনবার বাথরুমে গিয়েছিলেন??

প্রশ্নঃ "অলিভ টারটল" বাংলাদেশের কোন দ্বীপ এ পাওয়া যায়??

উত্তরঃ উনাদের ধারনা আমার বাপ দাদা চৌদ্দ গোস্টি আগে সাপ, কাকড়া, কচ্ছপ ধইরা বাজারে বিক্রি করে দিন চালাইত। যত্তসব আজাইড়া....

প্রশ্নঃ "প্রান্তিক হ্রদ" কোন জেলায় অবস্থিত???

উত্তর" আদিবাসীদের জন্য কোটাভিত্তিক প্রশ্ন, কিচ্ছু বলার নাই।

প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্ছলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা??

উত্তরঃ প্রশ্নকর্তা নাস্তিক, বিশেষ রাজনৈতিক দলের কর্মী এবং এটা সম্পুর্ন একটা ভারত প্রেমীদের চক্রান্ত। দেশ বিরোধী কোন প্রশ্নের উত্তর আমি দেই না!!! হুহ...
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×