"একজন বিস্মৃত খুনী এবং আরো একজন"
আমি তাকে খুন করেছিলাম, খুব ঠান্ডা মাথায়ই ঘটনাটা ঘটিয়েছিলাম আমি।
আমার একটুও অনুশোচনা জন্মায়নি নিজের ভেতর। অকারনেই কেমন নির্ভার লেগেছিলো।
কেনো খুনটা করতে গেলেন? এই প্রশ্ন আমার ভিতরে কখনো জন্মায়নি।
এখনো না । সেতো ভালোবাসত, বাসতো না ? খুব বাসতো বেশি বাসতো অনুপম বাসতো। তবে?
জানি না , আমার খুন করতে হয়েছিল । হয়েছিলো! কেনো? তাও জানিনা ,বারবার মনে হয়েছে তাকে আমার খুন করে ফেলা উচিত অথবা খুন হয়ে যাওয়া ।
আমি খুন হতে চেয়েছিলাম, পারিনি। একমাত্র তখনই আমি বুঝেছিলাম ততটা সাহসী আমি না যতটা দরকার নিজে নিজে খুন হয়ে যাওয়ার ক্ষেত্রে ।
তাই বলে তাকেই যে জ্ঞানশূন্য হয়ে ভালোবাসতো ! হুম। সেই সবচেয়ে বেশি করেছে আমারে পরাধিন।
ঘটনার আগে কি বুঝতে দিয়েছিলেন কিছু?
হুম, আমি তারে অনেক বার বলেছি, আমি তোমাকে খুন করবো একদিন। বিশ্বাস করেনি।
বলেছে ,
‘হৃদয়মাল্য দিয়েছি যারে
নিজ হাতে হৃদয়ের খুন ঝরাবে সে?
বিশ্বাস করতে বল?’
থানাপুলিশ হয়েছিলো? না । কেনো?
কোনো স্বাক্ষিপ্রমাণ ছিলো না।
কেনো? কিভাবে খুন করেছিলেন ?
গাঢ় পটাশিয়াম সায়ানাইটের ফোঁটা দুই তার রক্তে মিশিয়ে দিয়েছিলাম।
ওফ! ভয়াবহ!
পরিবারের কেউ আর খোঁজ করেনি?
আমি জানিনা ।
তাদের বাসা কোথায় ছিলো?
তাও জানিনা । আশ্চর্য তো ! পরিচয় কিভাবে?
কিসের পরিচয়? কার সাথে পরিচয়?
মানে ? যাকে আপনি খুন করেছেন। খুন !আমি কাকে খুন করেছি? আশ্চর্য!
একটু আগে যার কথা বলেছিলেন , যাকে ঠান্ডামাথায় খুন করেছেন বলে আমাকে ক্ষনিক আগে জানালেন?
আশ্চর্য! আপনি কে? আমি, আমি হাসান শরিফ। আপনার সাথে আমার পরিচয় কিভাবে?
জানিনা তো।
আশ্চর্য! আমরা এখন কোথায় আছি?
সম্ভবত দখিন খোলা মাঠে ।আমরা এখানে কেনো?
আপনি কেনো এসেছেন ? এমনি। আপনি?
আমি এখানে প্রায়ই আসি।
কি নাম আপনার ? বাবা-মা রেখেছিলো, অনিন্দ্য প্রান্তর । বাহ! চমৎকার নাম তো। হ্যাঁ, নামটা চমৎকারই বটে, বাবা-মা দুজনেই কবি ছিলেন । তাই? হুম। ছিলেন বলছেন যে বেঁচে নেই আর? না। ও, আমি দুঃখিত। অকারনেই আমি তাঁদের কথা মনে করিয়ে দিয়ে মনটা খারাপ করে দিলাম। আরে না, মন খারাপ করে কেনো দিবেন, মা-বাবা দুজনেই যখন ঝরেছিলেন শিউলী ফুলের মতো, আমি তখন হাঁটি গুটি গুটি পায়ে যেনো নড়বড়ে বুড়ো।
জানেন, কোনো অনুভূতিই কাজ করেনা আমার এই সব নিয়ে।
আমি প্রথম যে নারীর প্রেমবন্ধনীতে আটকা পড়েছিলাম, আমি তাকে খুন করেছিলাম, খুব ঠান্ডা মাথায়ই ঘটনাটা ঘটিয়েছিলাম আমি।
আমার একটুও অনুশোচনা জন্মায়নি নিজের ভেতর। অকারনেই কেমন নির্ভার লেগেছিলো।
কেনো খুনটা করতে গেলেন? এই প্রশ্ন আমার ভিতরে কখনো জন্মায়নি।
এখনো না । সেতো ভালোবাসত, বাসতো না ? খুব বাসতো বেশি বাসতো অনুপম বাসতো। তবে?
জানি না , আমার খুন করতে হয়েছিল । হয়েছিলো! কেনো? তাও জানিনা ,বারবার মনে হয়েছে তাকে আমার খুন করে ফেলা উচিত অথবা খুন হয়ে যাওয়া ।
আমি খুন হতে চেয়েছিলাম, পারিনি। একমাত্র তখনই আমি বুঝেছিলাম আমি ততটা সাহসী না যতটা দরকার নিজে নিজে খুন হয়ে যাওয়ার ক্ষেত্রে ।
তাই বলে তাকেই যে জ্ঞানশূন্য হয়ে ভালোবাসতো ! হুম। সেই সবচেয়ে বেশি করেছে আমারে পরাধীন।
ঘটনার আগে কি বুঝতে দিয়েছিলেন কিছু?
হুম, আমি তারে অনেক বার বলেছি, আমি তোমাকে খুন করবো একদিন। বিশ্বাস করেনি।
বলেছে ,
‘হৃদয়মাল্য দিয়েছি যারে
নিজ হাতে হৃদয়ের খুন ঝরাবে সে?
বিশ্বাস করতে বল?’
থানাপুলিশ হয়েছিলো? না । কেনো?
কোনো স্বাক্ষিপ্রমাণ ছিলো না।
কেনো? কিভাবে খুন করেছিলেন ?
গাঢ় পটাশিয়াম সায়ানাইটের ফোঁটা দুই তার রক্তে মিশিয়ে দিয়েছিলাম।
ওফ! ভয়াবহ! পরিবারের কেউ আর খোঁজ করেনি?
আমি জানিনা ।
তাদের বাসা কোথায় ছিলো?
তাও জানিনা । আশ্চর্য তো ! পরিচয় কিভাবে?
কিসের পরিচয়? কার সাথে পরিচয়?
মানে ? যাকে আপনি খুন করেছেন। খুন! আমি কাকে খুন করেছি? আশ্চর্য!
একটু আগে যার কথা বলেছিলেন, যাকে ঠান্ডামাথায় খুন করেছেন বলে আমাকে ক্ষনিক আগে জানালেন?
আপনি কে? আমি, আমি হাসান শরিফ। আপনার সাথে আমার পরিচয় কিভাবে?
জানিনা তো।
আশ্চর্য! আমরা এখন কোথায় আছি?
সম্ভবত দখিন খোলা মাঠে ।আমরা এখানে কেনো?
আপনি কেনো এসেছেন ? এমনি। আপনি?
আমি এখানে প্রায়ই আসি।
...
আলোচিত ব্লগ
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।