আমার কাছে তখন একটা ভিএইচ এস ক্যামকর্ডার, জীবন মরনের এমন সীমানায় দাড়িয়ে মাসুদ করিম কি কারনে যেনো ক্যামেরার সামনে অবলিলায় কথা বলে গিয়ে ছিলেন। আমি তাঁর পারমিশন নিয়ে বেশ কিছু দিন তিনি ও তাঁর পরিবারের সেই সব দিনের অনেক স্মৃতি ক্যামেরায় ধারন করে ছিলাম। সেই ফুটেজ দিয়ে ভিএইচএস মেশিনে এডিট করে একটি প্রামাণ্যচিত্রও নির্মাণ করে ছিলাম তখন নাম, বিষয় গান।
মাসুদ করিমের লেখা অনেক গান বিশেষ করে বাংলা চলচ্চিত্রের জন্য লেখা তার অনেক গান আমার ভীষন প্রিয়। খুব ছোট বেলায় একটি গান রেডিওতে প্রায়ই বাজতো, বাঁশি বাজে ওই দূরে চেনা কী অচেনা সুরে এ লগনে মন মোর কিছুতে যে রয় না ঘরে... আমার আব্বার ভীষন প্রিয় ছিল এই গানটি। রেডিওতে রাতের বেলায় এই গান যখন বাজতো মনের ভেতরে কেমন যেনো হু হু করে উঠত! কষ্ট মত লাগত, অথচ কেমন যেনো ভালো লাগত গানটা শুনে। এই গানটি লিখেছিলেন মাসুদ করিম। আমার একটা প্রিয় সিনেমার গান হচ্ছে, সন্ধ্যার ছায়া নামে এলোমেলো হাওয়া ভালো লাগে জীবনের এই গান গাওয়া। এই গানটি টিভিতে ছায়াছন্দ অনুষ্ঠানে প্রায় ই দেখাত। শাবানা একটা ঘরের মাঝে বসে তানপুরা বাজিয়ে গাইছেন সামনে বসা তার বাবা গোলাম মোস্তফা। গানের ফাকে মাঝে মাঝে রাজ্জাক কে দেখা যায়, সন্ধ্যা বেলা ঘরের বাইরে দাড়িয়ে উনি গান শুনছেন। এই গানটি কেমন করে লিখে ছিলেন সেই কথা আমি ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলাম গানের গীতিকার মাসুদ করিমকে। উনি বলে ছিলেন। আজ ইউটিউবে একটা গান খুজে পেলাম। পথেরও সাথি পথে নামো এবার... পুরো গানটি নেই, মাঝে মাঝে কেটে গেছে। উজ্জল ববিতা অভিনীত সিনেমাটা টিভিতে দেখে ছিলাম। সম্ভবত অচেনা অতিথি ছবির গান। খুব পছন্দের গান। দেখি এই গানটি ও লিখেছিলেন মাসুদ করিম! মিষ্টি রোমান্টিক মেলোডির গান গুলো অসাধারণ সরলতা দিয়ে লিখতেন মাসুদ করিম। রুনা লায়লার গাওয়া সেই বিখ্যাত গানটি, শিল্পী আমি তোমাদেরই গান শোনাব। মাসুদ করিমের লেখা। সেইযে সাবিনা ইয়াসমিনের গাওয়া, আমি রজনী গন্ধা ফুলের মত গন্ধ বিলিয়ে যাই। এই গানটিও মাসুদ করিমেরই লেখা। বড় অদ্ভুত লাগে যখন রুনা লায়লার কন্ঠে শুনি, যখন থামবে কোলাহল ঘুমে নিঝুম চারি দিক। অথবা শুনি, যখন অমি থাকবো নাকো আমায় রেখো মনে। কি অদ্ভুত গানের কথা লিখেছিলেন মাসুদ করিম!
না, ভুলে যাইনি আপনাকে মনে রেখেছি প্রিয় মাসুদ করিম।
http://www.youtube.com/watch?v=UVT63qBhMko
মাসুদ করিম সম্পর্কে আরো জানতে মাসুদ করিম ফাউন্ডেশনের ফেইসবুক পেইজ http://www.facebook.com/MasudKarimFoundation
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



