রেডিওতে রাত পোনে এগারোটার দিকেটিকে অথবা ভর দুপুরে সিনেমার গান বাজতো। রাতে ঘুমাবার সময় আস্তে করে এমন গান শুনতে শুনতে চোখের পাতায় ঘুম নেমে আসতো। এই সিনেমাটির নাম দাতা হাতেম তাই। ছবিটা দেখেছিলাম আমার মেঝ ভাই আর ছোট মামার সাথে আদমজীর পাশে মুন লাইট সিনেমা হলে। উমা ইসলামের গাওয়া গান। কে লিখেছেন সুর করেছেন জানি না। ছবির পরিচালক কে ছিলেন তাও জানি না। নায়ক সোহেল রানা নায়িকা শাবানা। গানে ঠোঁট মিলিয়েছেন শুভ্রা আর তাঁর সাথে আমির হোসেন বাবু। বাবু ছিলেন চলচ্চিত্রের নৃত্য পরিচালক, অভিনয় ও করতেন। গায়িকা সাবিনা ইয়াসমিন কে বিয়ে করে ছিলেন। পরে তাঁদের ছাড়াছড়ি হয়, বাবু মারা গেলেন। শুভ্রা ছিলেন সেকেন্ড নায়িকা খল চরিত্রে ক্যাবারে ডান্সারের চরিত্রে অভিনয় করতেন শুভ্রা দে। আসামী হাজির নামে দেওয়ান নজরুল এর একটা একশন ছবি ছিল সেইরকম ফাইটিং সিনেমা! সম্ভবত ওই ছবিতেই শুভ্রার একটা নাচের গান ছিল, আগুন লেগেছে লেগেছেরে সে আগুন পানিতে নেভেনা রো... শুভ্রার সেই নাচের কথা মনে আছে এখনো। শেষ কবে তাঁকে অভিনয় করতে দেখেছি মনে পড়ে না। জানি না কোথায় আছেন তিনি, কেমনইবা আছেন!
শৈববে রাতের বেলায় শুয়ে শুয়ে পাঁচমিশালি গানের আসরে শোনা সেই গান গুলি এখনো রাত হলে ইউটিউব থেকে খুঁজে খুঁজে শুনতে ভালো লাগে। আর এই ভালোলাগাটা যাদের কারনে তাঁদেরও নিশ্চয় এই গানগুলো নিয়ে অদ্ভুত কোন ভালো লাগা আছে নয়তো তাঁরাই বা কেন খুজে খুজে এই সমস্ত গানগুলি আপলোড করে বসে আছেন! ভিডিও গুলির ভিউয়ার সংখ্যা তেমন না, হয়ত এক দেড়শো হবে। পৃথিবীর অন্য কোন প্রান্তে আমারই মত নিদ্রাহীন কেউ হয়ত কখনো এমনি করে শুনবেন এই সব গান। ভাবতে অবাকই লাগে। Thanks for uploading the song man! (y)
http://www.youtube.com/watch?v=8iKzvmgPF_M
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




