আমরা তখন মালিবাগ চৌধুরী পাড়ায় থাকতাম। আমাদের পাশের বাসায় থাকতেন এক ইঞ্জিনিয়ার ভদ্রলোক, মাথায় চুল কম। উনার ছোট বোনের বয়স আমার বড় বোনের সমান। আমাদের বাসায় এলে কোলে থাকত নাতাশা নামের ছোট্ট একটা বেবী। নাতাশার একটা বোন ছিল নাম বিপাশা। আমরা তখনো অদমজীতে মুভ করি নাই। মালিবাগের রেল লাইন পার হয়ে জনতা ফার্মেসিতে আব্বা প্রাক্টিস করতেন। অমার খুব আবছা আবছা মনে আছে বিকেল বেলায় আব্বার চেম্বারে যেতাম। রংবাজ ছবির গান তখন কোন দোকানের গ্রামোফোন রেকর্ডে বাজতো। কানে আসতো, ঐ হৈ হৈ রঙ্গিলা রঙ্গিলা রে/ রিম ঝিম ঝিম বরষায় মন দিলা রে...
মুক্তি যুদ্ধের পর পরের বাংলাদেশ। একটা টিনের খেলনা পিস্তল কিনে ছিলাম আব্বার চেম্বারে যেয়ে। কোকাকোলার টিনের ঢাকনার মত সাইজের কাগজের ছোট্ট একটা কৌটার ভেতরে সেই পিস্তলের গুলির কাগজের রীল কিনতে পাওয়া যেত। দাম পচিশ পয়শা মনে আছে, পিস্তলটার দাম কত ছিল মনে নাই। রেল লাইনের আশেপাশ খুব শুনসান ফাকা ছিল। বাঁশের আগায় লাঠি বেধে খেলনা বেচতে বেচতে হেটে যেতো খেলনা ওয়ালা। তখনকার সময় মুক্তি পায় বাংলা ছবির মোড় ঘোরানো বানিজ্যিক ছবি রংবাজ। বস্তিতে বাসকরা চোরচোট্টা হিরো আর হিরোয়িন। বাংলা দেশের সিনেমায় মধ্যবিত্য চেহারার ভালোমানুষি হিরোর প্রথা ভাঙ্গেন সেই প্রথম পরিচালক জহিরুল হক। বাংলাদেশের সিনেমায় মারামারি একশন সূচনার ছবি রংবাজ এর মাধ্যমে সিনেমায় আসেন খল নায়ক জসিম। ১৯৭৩ সালে রংবাজ মুক্তি পেলে বাংলাদেশের বানিজ্যিক সিনেমার নবদিগন্তের সূচনা হয়।
এই সিনেমা আমি কখনো হলে দেখিনি। অনেক অনেক পরে ভিসিয়ারের জামানায় কিংকং ভিডিওর রিলিজ করা ভিএইচ এস টেপ এ রংবাজ দেখি। সম্ভবত নব্বুই দশকের শুরুর কোন এক সময়ে কানাডায়।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৩ ভোর ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




