somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উধাও নিয়ে, রিভিউ নয় ব্লগ

০৫ ই অক্টোবর, ২০১৩ ভোর ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. ইচ্ছে ছিল বলাকায় দেখবো। রাস্তায় নেমে জ্যাম ঠেলতে ঠেলতে মনে হলো শো মিস করে ফেলব তাই মাঝ পথে নেমে কর্দমাক্ত রাস্তায় খানাখন্দ নর্দমা পেরিয়ে গাড়ীঘোড়ার ফাকফোকর দিয়ে সিনেপ্লেক্সের দিকেই যাই। ঢুকতেই মোজো কম্পানীর আস্ত এক উটের খাঁচা সামনে পড়ল। লেখা উদ্ভট অফার। সেই জন্যই জ্যান্ত উট নিয়ে এই উদ্ভট প্রদর্শনী। দেশের মানুষের মস্তিষ্ক দিন দিন ভালোই উর্বর হচ্ছে। বেচাবেচির জন্য কতইনা ক্যারিক্যাচার!

টিকেট কাটতে যেয়ে দেখি এখানে শো সোয়া সাতটায়। কি আর করা, টিকেট কেটে এদিক ওদিক ঘন্টা পার করা। হাতে ঘন্টর উপরে সময়, বসুন্ধরা সিটির আট তলায় কিলবিল করছে মানুষ। বাইরে খাবারের যায়গা গুলিতে মানুষ ভিড় করে খাচ্ছে, চিবাচ্ছে, ঢেকুর তুলছে। সিনেপ্লেক্সের নতুন থ্রী ডি থিয়েটারের পাশেই দেখি সেইরকম অবস্থা! বিশাল বিশাল পরিসরের দুই দুইটা সম্ভবত ফরেন কোন ফুড চেইন(!) নর্থ আমেরিকার ব্রান্ড গুলা চিনি ইওরোপের গুলোতো আর চিনি না। ঢুকে মনে হল দুবাই কিম্বা হিথ্রো এয়ার্পোটের কয় নম্বর টার্মিনালে ঢুকে পড়েছি! দেয়ালের এপাশ থেকে ওপাশ অব্দি জায়েন্ট টিভি চলতেছে। মানুষে মানুষে সয়লাব, চলছে খানাখাদ্য সেইরকম তরিকায়। আমি পাশের মিউজিক ক্যাফেতে য়েয়ে এক কাপ কফিতে অপেক্ষার সময়টা পার করি।

২. হলের ভেতর ঢুকতেই চোখে পড়ল নিঃস্বার্থ ভালোবাসা এখনো চলছে। কোবানীর ঈদের আর দিন দশেক বাকী। রোজার ঈদে মুক্তি পাওয়া ছবি এখনো চলছে এই হলে। দেশে কী এর মাঝে আর কোন সিনেমা মুক্তি পায়নি! পেয়েছে অন্য হল গুলিতে তবে সিনেপ্লেক্সে এখনো মানুষ আসছেন হলিউডের সিনেমার পাশাপাশি অনন্ত জলিলের ছবি দেখতে। কফি খাবার সময় পাশের টেবিলের এক দল তরুন তরুনীকে দেখলাম অনন্ত জলিল কে নিয়ে হাসাহাসি করছেন। তারাও দেখতে এসেছেন নিঃস্বার্থ ভালোবাসা। বুঝতে পারি না বাংলা সিনেমার জন্য অনন্ত জলিল ট্রেজেডি না কমেডি! সিনেমা উপভোগ করার এ কোন নতুন তরিকা বাংলাদেশে চালু হলো! সিনেমার প্রতি ভালোবাসায় নয়, প্রগাঢ়হ কোন আকর্ষনে নয় মানুষ দলবেধে স্রেফ তামাশা করার জন্য সিনেমা হলে যাচ্ছে। উদ্ভট কান্ডই বটে!


৩. পরিচালকের নাম অমিত আশরাফ। উধাও ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যও তাঁর। উধাও অমিত আশরাফের প্রথম চলচ্চিত্র। উধাও মুক্তি পেল আজ। প্রথম দিনের পঞ্চম শো, হল ভরে নাই। সামনে পেছনে অনেক সারিতেই আসন খালি তবু দর্শক সমাগম মোটামুটি ভালো। ফেইস বুক এ এই ছবিটার ট্রেলার দেখেছি গত বছর। এর ছবির পেইজে লাইক দেয়ার সুবাদে ছবিটির বিভিন্ন আপডেট জানতাম। বিদেশের বিভিন্ন ফেস্টিভাল এ ছবিটি প্রদর্শিত হচ্ছে প্রশংসা পাচ্ছে পুরস্কৃত হচ্ছে সব আপডেটই পাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম কবে নাগাদ ছবিটি দেখতে পাবো। তাই মুক্তি পাবার প্রথম দিনেই দেরী না করে দেখে ফেলার ব্যবস্থা। সিনেপ্লেক্সের পর্দায় টু ডি এনিমেটেড জাতিয় পতাকা প্রদর্শন শেষে শুরু হয় অমিত আশরাফ এর প্রথম পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র উধাও। সিনেমা শুরু হয়। টাইটেল দেখতে দেখতে মনে হল বলাকা-২ এর ছোট পর্দায় না দেখে ভালোই করেছি। সিনেপ্লেক্সের বড় পর্দা আর উন্নত শব্দ আয়োজনে ছবি দেখবার আনন্দ পূর্ণতা পায়।


লেখার শিরোনামে লিখেছি আমি কোন রিভিউ লিখছিনা। উধাও প্রথাগত বাংলা সিনেমার ভাবভাবনার বাইরের একটি চলচ্চিত্র প্রয়াস। অমিত আশরাফ এর চিত্রনাট্যটি আধুনিক। শিল্পনির্দেশনা চিত্রনাট্যের সাথে ছন্দময়। চিত্রায়ন মেধাবী। আবহ সংগীত, চলচ্চিত্র ও শব্দ সম্পদনা আকর্ষণীয়। আলোক পরিকল্পনা ও আলোক প্রক্ষেপন চমৎকার। এ চলচ্চিত্রের কাস্টিং তথা পাত্রপাত্রী নির্বাচন যথাযথ। অভিনয়ে মোটেও বাংলাদেশী সিনেমার থিয়েটার মার্কা মেলোড্রামা নেই। আছে মেদ চর্বিহীন সাবলিল অভিনয় দক্ষতা। "সিনেমার ভাষা" বলে একটা কিছুর কথা আমরা বলি বা শুনে থাকি। ইংরেজীতে যাকে ফিল্ম ল্যাংগুয়েজ বলা হয়। উধাও বাংলাদেশের সিনেমায় যা বিরল দৃশ্য সেই চলচ্চিত্র ভাষায় কথা বলে দর্শকের সাথে। কেবল মাত্র হরহর করে উগরানো সংলাপ নির্ভরতা নয়। এ সিনেমায় টুকরো টুকরো ডিটেইলের মাধ্যমে ভিজ্যুয়ালি দৃশ্যের সাথে দৃশ্যে গেথে গেথে, টাইম আর স্পেস নিয়ে দর্শকের সাথে একটা মনস্তাত্তিক খেলা খেলার প্রচেষ্টা আছে। সিনেমা দেখতে যেয়ে দর্শক কেবল বসে বসে তামাশা দেখে না এখানে। এ ছবি দেখতে দেখতে দর্শক নড়ে চড়ে বসে, মাথা ঘামায়, অস্বস্থি বোধ করে। ভাবে, কি দেখছি? কেন এমন ভাবে দেখছি! প্রথাগত এক রৈখিক গল্প বলার বাচন থেকে অমিত আশরাফের চিত্রনাট্য বেরিয়ে এসে আমাদের সাথে এক প্রকার ছোঁয়াছুই খেলে। আমরা সিনেমা দেখায় মাত্ত হই এর গল্পটা উদ্ধারের চেষ্টা করি। এই কাজটা দর্শক হয়ে আমরা কতকটা পারি আবার পারি না। শেষমেষ পরিচালক একটা নিদৃষ্ট সময় শেষে একটা গল্পের দৃশ্য বয়ান শেষ করেন। দর্শক হিসেবে আমাদের সে প্রয়াস কারো পছন্দ হয় কারো হয় না। কেউ এ চলচ্চিত্র দর্শন শেষে বিরক্ত হন, কেউ বা হন বিনোদিত। তবে এটা সত্যি এ ছবি দেখবার পর অনেকেই নিশ্চই ভাবিত হবেন। ভাববেন কেন এমন, কি জন্যে এমন? বাংলাদেশের সিনেমার জন্য এটাই নতুন বারতা।


উধাও চলচ্চিত্রের গল্পটি আমার তেমন পছন্দ হয় নাই। কিন্ত এই চলচ্চিত্রটির চিত্রনাট্য ও নির্মাণ আমাকে বাংলাদেশের আগামী দিনের সিনেমা নিয়ে আশার আলো দেখায়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, গুরুত্বপূর্ণ ভোটরাজনীতি এমনতর প্রেক্ষাপটে মুক্তি পেল চলচ্চিত্র উধাও। রাজনৈতিক নেতার দোতলার বারান্দা থেকে বক্তৃতা করা বা হাত নাড়া। উপস্থিত জনতার উদ্দেশ্যে সোনার মানুষ সোনার দেশের স্বপ্ন নিয়ে বক্তৃতা করা। বার ক'এক নির্মীয়মান উপুড় করা একটা নৌকার দৃশ্য। তিরিশ টাকায় একটা বড়সড় পাঙ্গাসের সময়কাল কখন? কেন দেখানো? না কি এমনি এমনি মনে হল তাই দেখানো কে জানে! সিনেমার শেষে গল্পের মুল চরিত্র আকবর হারানো অতীত ফিরে পেয়েও নিঃশ্চিহ্ন করে ফেলে কেন কি জন্যে তাও বুঝতে পারি না। না বুঝতে পারলেও অসুবিধে নেই। গল্পকার এমন একখানা গল্প নিয়ে সিনেমা বানাতেই পারেন।

উধাও আজ ঢাকার তিনটি বিশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দেখার বিষয় এই ছবি আগামী ছয় দিন হল গুলিতে কেমন দর্শক টেনে নিয়ে যায়। আরো দেখার বিষয় এর পর এ ছবি দেশের আর কোথায় ও প্রদর্শিত হয় কি না এবং দর্শকরা তা কিভাবে দেখছেন বা নিচ্ছেন? উধাও এর পাশের হলে গত আট সাপ্তাহ ধরে চলছে নিঃস্বার্থ ভালোবাসা। দেশী সিনেমার প্রথাগত মেলোড্রামা এবং অবাস্তব গল্প বয়ানের চরম রূপ নিঃস্বার্থ ভালোবাসা। আর এ ছবি দেখতে এখনো দর্শক লাইন ধরে টিকেটও কাটছেন। অন্যদিকে উধাও বাংলাদেশের সিনেমাকে নতুন ভাবে নির্মানের চেষ্টা, যদিও এখানেও দর্শক দেখবেন উদ্ভট এক গল্পের আধুনিক এক বয়ান।

লেখার শেষে এসে সিনেপ্লেক্সের বাইরে বেধে রাখা উট এর কথা আর মোজো কম্পানীর উদ্ভট অফারের কথা মনে হলো। আসলে এখন বুঝি সময়টাই এমন উদ্ভট। তাইতো পণ্যর বাজার থেকে চলচ্চিত্রের পেক্ষাগৃহ সকল কিছুতেই উদ্ভট কিছুর ছড়াছড়ি। প্রশ্ন হতে পারে: এই উদ্ভট উটের পীঠে চড়ে কে কোথায় যাবে? কোন সে বিরানায় যাবে তা কে জানে!

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×