somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিল্পকলায় নারী চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্র উৎসব ২০১৩

০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৬ দিন ব্যাপী বংলাদেশের ২২ জন নারী নির্মাতার নির্মীত ৩১টি চলচ্চিত্রের উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। ২২ জন নির্মাতার মধ্যে যেমন রয়েছেন সারাহ বেগম কবরী, কোহিনূর আক্তার সুচন্দা, নার্গিস আক্তার তেমনি আবার আছেন ক্যাথরিন মাসুদ, ইয়াসমিন কবির ও অন্নান্য প্রথিতযশা নির্মাতারা। আবার একেবারেই নবীন যারা মাত্র শুরু করেছেন তাঁদের ও স্থান হয়েছে এই নারীনির্মাতাদের নির্মাণ উৎসবে। উৎসবের শুরুর দিন নির্মাতাদের এক প্রানবন্ত মতবিনিময়(অভিজ্ঞতা বিনিময়) অনুষ্ঠানে থাকতে পেরে ধন্য মনে করছি নিজেকে।(থ্যাংক্স রেশমী, চলে যাবার পথ আগলে টেনে সেমিনার হলে নিয়ে যাবার জন্য।)।

কেন আলাদা করে নারী নির্মাতাদের নিয়ে পৃথক উৎসব, তা বুঝিয়ে বলা হলো। একটা কথা মনে ধরেছে বেশী, নরীর চোখ দিয়ে দেখবার বিষয়টি। নির্মাতারা একে একে বলছিলেন জীবন থেকে নেয়া তাঁদের সব স্ট্রাগলের কথা। শুনছিলাম আর নিজের সাথে মেলাচ্ছিলাম আর মনে মনে বলছিলাম, আয় হায় এই প্রতিবন্ধকতা তো আমারও! এই হতাশাতো আমারও ফেইস করতে হয়! এই যুদ্ধতো আমিও করে যাচ্ছি প্রতিনিয়ত! ইয়াসমিন কবীরের কথার সাথে মিলে গেল হুবহু। আমিও একা কাজ করি। আমিও নিজের মত করে নিজেই কাজ করতে ভালোবাসি। শবনম ফেদৌসি বলছিলেন, নারীরা কেন প্রমাণ্যচিত্র বানান? বলছিলেন, ফিকশন ফিল্মের বড় অঙ্গিনায় ঠেলাঠেলি করে নিজের স্থান করে নিতে যেই যুদ্ধ মোকাবেলা করতে হয়, সে যুদ্ধকে অতিক্রম করে নির্মাতা হিসেবে নিজের যায়গা করে নেয়া কতটা কঠিন। শেষ বক্তা যখন বলছিলেন, এই সমাজে ফ্রিল্যান্স ফিল্মমেকার কাউকে দেয়ার মত কোন পরিচয় না। তিনি তাঁর ফ্যামিলির ইচ্ছা মত তাই বিসিএস দিয়ে ইচ্ছার বিরুদ্ধে সরকারী চাকরি নিতে বাধ্য হয়েছেন। তখনতো আমি পুরাই ফ্রীল্যান্স ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার হয়ে গেলাম মাননীয় স্পীকার!!!

আজকের এই অভিজ্ঞতা বিনিময় সভায় বসে নির্মাতাদের কথা শুনতে শুনতে নিজেকেও এক জন নারী নির্মাতা ভেবে ফেলে ছিলাম প্রায়! সম্বিত এলো যখন কেউ এক জন পেছন থেকে ডাকলেন হেলাল ভাই বলে। তখন মনে হল, আরে আমিতো বোন না ভাই! :p

আগামী কাল থেকে প্রতি দিন চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে বিকাল ৩টায়। প্রতিদিন ৩টি করে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায়, বিকাল ৫টায় এবং সন্ধ্যা ৭টায়। বন্ধুরা সময় করে ছবি দেখতে যাবেন। উৎসবের বিস্তারিত জানতে, Click This Link

জয় বাংলাদেশের নরী নির্মাতাদের জয়! জয় বাংলাদেশের সিনেমার জয়!


সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×