somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেমিনার, শারীয়া ব্যাঙ্কিং প্রেক্ষিত বাংলাদেশ ও কিছু এলেবেলে ভাবনাঃ

২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুনেছি সাতচল্লিশে দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। মোটা দাগে, হিন্দুদের রাষ্ট্র হিন্দুস্তান আর মুসলমানদের পাকিস্তান। আজাদী লাভের ছয় মাসের মাথায় ফেব্রুষারীর ২৫ তারিখ গনপরিষদে বাবু ধীরেন্দ্রনাথ দত্ত বাংলা অন্যতম রাষ্ট্রভাষা করার দাবী জানালে প্রধানমন্ত্রী নবাবজাদা লিয়াকত আলী তাকে অত্যান্ত কটু ভাষায় অপমান করে, একি সময় পূনঃ পূনঃ দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে পূর্ব পাকিস্তানের উজিরে আলা খাজা নাজিমুদ্দিন গন পরিষদে উর্দূকে রাষ্ট্র ভাষা করার জন্য ওকলাতি করেন। এর পরিপ্রেক্ষিতে ২৬শে ফেব্রুয়ারী তরুন ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে সমাবেত হয়ে বাবু ধীরেন্দ্রনাথ দত্ত কে অভিনন্দন জানান আর খাজা নাজিমুদ্দিনের নিন্দা জ্ঞাপ্ন করে সারা বাংলায় প্রতিরোধের ডাক দেয়।(Click This Link) এর ধারাবাহিকতায় ৫২ এর ফেব্রুয়ারীতে বুকের রক্তে ধর্মে নয় পূর্ব পাকিস্তানের মানুষ একত্র হল ভাষার কারনে। … ১৯৬৭ সালের ২২ জুন পাকিস্তানের জাতীয় সংসদে তথ্য ও বেতার মন্ত্রী খাজা শাহাবুদ্দীন এক সাংসদের এক প্রশ্নোত্তরে জানান যে, পাকিস্তানের বেতার টিভিতে পাকিস্তানের সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী রবীন্দ্রসংগীত প্রচার করা হবে না… পাকিস্তান রাষ্ট্রকে বাংলার মুসলমান মনে করেছিল তাদের নিজস্ব অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির উপায়। কিন্তু মুসলমানিত্ব যে একেবারে তাদের বাঙালিত্বের গোড়া ধরে এভাবে টান মারবে তা পূর্ব-বাংলার মুসলমানরা ঠিক কল্পনা করতে পারে নি।(Click This Link) ৬৭ থেকে ৬৯ মাত্র দু'বছর এক ব্যাপক গনআন্দোলনের ঢেউ এ অঞ্চলের মানুষকে পৌছে দেয় ১৯৭১ এর মুক্তির সংগ্রামে। ধর্ম নয় স্পষ্টত ভাষা, সংস্কৃতি পূর্বপাকিস্তানের মানুষ তাঁদের পরিচয় ঘোষণা করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের মাধ্যমে। মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গ্রহন করা হয়েছিল গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। ১৯৭১ থেকে ২০১৪ এই ৪৩ বছরের পথ পরিক্রমায় নানা চরাইউতরাই পেরিয়ে ১৯৭১ এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান, গনতান্ত্রিক রাষ্ট্র ব্যাবস্থা তেতাল্লিশ বছরের মাথায় এসে সংস্কার হয়ে সম্ভাবনা দেখা দিয়েছে মদিনা সনদ আর শারিয়া আইনে রাষ্ট্র পরিচালনার। অন্তত দেখে শুনে তাইতো বিশ্বাস করানোর চেষ্টা রাষ্ট্রকে করতে শুনি আজকাল। আমরা খুঁচিয়ে দেখি সুদখোরের গ্রামীন ব্যাংককে আর খতিয়ে দেখি বাংলাদেশে শারীয়া ব্যাঙ্কিং এর সম্ভাবনাকে। আমাদের পরিকল্পনা মন্ত্রীর কাছ থেকে সর্বশেষ শোনা কথায় জানতে পারি, বিনিয়োগের সব দরজা ইসলামী ব্যাংকের জন্য খোলা।(Click This Link)

ধর্ম ভিত্তিক ১৯৪৭ এর দেশ ভাগ, ভাষা ভিত্তিক ১৯৭১ এর স্বাধীনতার পর অর্থনৈতিক মুক্তির সেতু নির্মানে ২০১৪ এ এক নতুন বাঁকে এসে পৌছেছে এই দেশ। ধর্মের বিপরীতে ধর্ম(১৯৪৭), ভাষার বিপরীতে ভাষা(১৯৭১) আর এই ২০১৪তে এসে (বিশ্বব্যাংক নয় ইসলামী ব্যাংক) বলা যায় ব্যাংক এর বিপরীতে ব্যাংক। শেষমেষ অর্থইনা হয়ে যায় সকল অনর্থের মুল, কে জানে!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×