"জোনাক"
০৯ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বপ্নের বন্ধ দরজাগুলোর চাবি ইদানিং সব মৃতদের হাতে। কোথায় লুকিয়ে রেখেছে, কে জানে? চাবি খুঁজে খুঁজে পেরেশান হয়ে আজকাল স্বপ্ন দেখার আশাটাই ছেড়ে দিয়েছি।
সেদিন আকাশে ছিল কৃষ্ণা তৃতীয়ার জোসনা। শুক্লপক্ষের শুভ্রতা হারিয়ে খানিকটা হলদেটে। আগে-পরে হাঁটছিলাম আমরা। তুমি আগে, আমি পরে। এখন যখন ভাবি,টের পাই- তোমার পাশাপাশি হাঁটার সৌভাগ্য আমার কখনোই আসলে হয়ে উঠেনি। সে কথা এখন থাক। সেই কৃষ্ণা তৃতীয়ার জোসনায় তুমি আগে, আমি পরে, আমি পরে তুমি আগে…. হাঁটতে হাঁটতে তুমি বলেছিলে, "বর্ষায় ঐখানটায় অনেক জোনাক জমে। বিয়েবাড়ীর বাতির মত সারাক্ষন জ্বলে আর নেভে"। জোনাকি কে তুমি "জোনাক" বলতে। আমি ও আর এখন "জোনাকি" বলিনা।
সেই "ঐখানটার" জোনাকগুলোকে আমার দেখা হয়নি কখনো। দেখার তৃষ্ণায় আজো কেমন কেমন করে ভেতরটা। বিয়ে-বাড়ী দেখলেই তাই স্থির হয়ে যায় আমার ধূলোমলিন পা-জোড়া। অপলক তাকিয়ে থেকে আমি দেখি অনেক "জোনাক" জ্বলছে আর নিভছে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন