somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাতাল-কথন

০৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘর পালানো স্বপ্নসমূহ ক্রমশ হারিয়ে যেতে থাকে একাকী দোয়েলের শুকনো পালকের বিগতপ্রায় উষ্ণতায় । এখানে ওঁত পেতে লুকিয়ে আছে কতিপয় সুবিশাল তরঙ্গ। চাইলেও পারবে না থামাতে। একটা ঠোঁটের দৈর্ঘ্য-প্রস্থ-আয়তন কতখানি, তা জানার জন্য কত জনমের কামনার বলিদান লাগতে পারে? কতগুলো চুমুর শুন্য রোদন শেষে শান্ত হবে চন্দনের দায় !!!

বিষাদগ্রস্থ ঘাসফড়িঙের ডানায় রোদের আলপনা নিয়ে কবিতা হতে পারে। কথা হতে পারে কামিনীর ঊরুর অন্ধকারে পথ হারিয়ে ফেলা ডাহুক কিংবা ঘুঘুর বয়ঃসন্ধিকালীন মনোজটিলতার অর্থহীন বিশ্লেষণ নিয়ে। ‘কোকিলের সুর কি কেবলই তার কামভাবের ভাষাহীন বিস্ফোরন’? এ নিয়ে বিস্তর ধোঁয়া আর ছাই উড়তে থাকলেও জীবনের ঝুপকাষ্ঠে আমূল গেঁথে থাকা গণিকার চিৎকার এবং শীৎকার তাতে থামে না। থামা প্রয়োজন, এমনটা কেউ ভাবেন বলেও শুনি নি।

মূলত অন্ধকারের রঙই সভ্যতার প্রকৃত পারিভাষিক সংজ্ঞা। বাকী সব মাতালের বমি।

ডাস্টবিনের গন্ধে জীবন বয়ে বেড়ানো প্রাচীন ভবঘুরের থেমে যেতে চাওয়া নিঃশ্বাসে শুধু পরাজয়ের কুয়াশাই থাকে না, কিছু পাশবিক তৃপ্তিও হল্লা করে বেড়ায় তার ক্লেদাক্ত কশার ভেতরে-বাইরে। হাসতে হাসতে, হাঁচতে হাঁচতে এবং কাশতে কাশতে সে যখন ঘোষণা করছিল সভ্য শহুরে জীবনের মূলতত্ত্ব , তখন আর একটি প্রবীণ কুকুরের খসখসে জীহবার কর্কশ চুমু ছাড়া তার শীর্ণ কপোলে অন্য কারো স্পর্শ জোটে নি। বস্তুত, প্রতিনিয়ত ভদ্রতার কুটিল ধর্ষণের চেয়ে নিপুণা বেশ্যার উপচানো বুক নিঃসন্দেহে কমনীয়, আগ্রাসী আর পবিত্র। যে জীবন ছুটতে পারত পার্সিয়ান অশ্বের চঞ্চলতা আর সৌন্দর্য নিয়ে, সে জীবন গৃহী গাধার মত কাটিয়ে দিলে শেষ বেলায় জীহবা আপনাতেই তড়পায়ঃ “বেতমিজ বান্দীর পুত!”
সইতেই হবে।

আকাশমণি গাছের পাতাগুলো ঝরে যায়, কৃষ্ণচূড়া হারায় রং, বৃষ্টিতে ধোয়া ঝলমলে সবুজ ঘাস এক বিকেলেই পরিণত হয় গোবরে, দোয়েলের লাশ দেখি এখানে সেখানে...! সবই শেষ হয়, ফুরায় হাসিমুখে বেঁচে থাকার সব আনন্দ। কেবল, আজন্ম লালসা নিয়ে, ভণ্ডামির আলখেল্লা গায়ে দিয়ে, মূর্তিমান অসুরের মত ঝুলে থাকে “সভ্যতার গলিত শবদেহ”।

সিফিলিসে আক্রান্ত কুকুর, সারা গায়ে পচন ধরা কুষ্ঠরোগী কিংবা আজন্ম নগ্ন উম্মাদ ... সব সয়ে নেব ঈশ্বর। শুধু ‘ভদ্র’ বানিও না। ও আমার সবে না।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×