somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিস্মৃতির বিষণ্ণ জলাধার

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আচমকা মুখোমুখি হয়ে আমরা দু’জনেই স্থবির হয়ে গেলাম।
আমরা মানে ‘আমি’ আর ‘সে’,
‘আমি’ হচ্ছি ‘আমি’ আর ‘সে’ হচ্ছে ‘সে’,
আমাদের আশেপাশে অনেক জায়গা থাকার পরও ,
মুখোমুখি পড়ে গিয়ে আমরা কেন স্থির হয়ে দাঁড়িয়ে ছিলাম
আমি জানি না। সে জানে কিনা, তাও আমার জানা নেই।
অনেকক্ষণ চুপ থাকার পর অস্পষ্ট গলায় সে বললঃ
'আমি কেমন আছি, তা কি একবারও জানতে ইচ্ছে করে না?'

আমি তার প্রশ্ন শুনলাম।
এই একটা প্রশ্নের আড়ালে লুকিয়ে থাকা
আরও অনেক অব্যক্ত আকুতি আমাকে নাড়িয়ে দিতে চাইল।
আমি নড়লাম না। আমি জানি, 'নড়লে আমার চলবে না'।
আমি তাই মাটির দিকে তাকিয়ে শুন্য গলায় বললামঃ
'তোমার খবর নেবার একটা কারণও কি আমায় তুমি দেখাতে পারবে?'

সে কোন কারণ দেখাতে গেল না।
'সে কেমন আছে' তা নিয়েও আর কিচ্ছুটি বলল না।
সে সম্ভবত কোন দীর্ঘশ্বাস লুকোতে চেষ্টা করছিল।
এবং সে কিছু ভাবছিল কিনা, আমি তা বলতে পারব না।
আমি শুধু দেখেছি, সে আচানক একেবারেই চুপ হয়ে গেল।

আর আমি...!
আমার অনেক কাজের কথা মনে পড়ল।
উত্তর চন্দনের বিলের শেষ মাথার কদম গাছটায়,
বর্ষা শেষের কদম ফুটেছে ঝাঁকিয়ে। সেগুলো দেখতে যেতে হবে।
মনীশ-দের সেই যে অত্ত বড় বকুল গাছটা,
আজই নাকি সেটা কেটে ফেলবে।
কাঠুরে কসাইরা এসে গেছে এতক্ষনে,
ওর বাবা সেখানে মুরগীর খামার করবেন,
শেষমেশ গাছটার ছায়ায় একটু বসতে হবে।
'সুখছড়ির' জঙ্গলার 'আকাশমণি' গাছটা এতদিনে কদ্দুর হল,
দেখে আসা বড্ড দরকার।
‘হাড়িধোয়া’র কুলে এবার কাশফুল ফুটেছিল জব্বর,
কিন্তু বৃষ্টির অনেক ভালবাসায় সেগুলো সব আধাআধি ডুবে গেছে।
পুরো ডুবে যাওয়ার আগে আর একবার ‘ছুঁয়ে দিয়ে’
কিংবা ‘ছোঁয়া নিয়ে’ আসতে হবে।
বড়দীঘির উত্তর কোনের ছোট ঝোপটায়
যে একজোড়া ‘খঞ্জনা’ সংসার সাজিয়েছিল, তারা আছে কি নেই,
সংসারে নতুন বাবু-টাবু কিছু এলো কিনা? জেনে আসতে হবে।
আর ‘বেতফল’ ‘নাটাফল’ কোথায় পাওয়া যায়, খুঁজতে হবে।
বহুদিন বেতফল, নাটাফল খাওয়া হয় না।

আমার আরও কত কত কাজ!
সেইসব কাজ, যেগুলোর জন্য একদা সে আমাকে ছেড়ে গিয়েছে,
কাজের চাপে আমি বিপন্ন বোধ করলাম।
ওদিকে, আকাশ ছেয়ে আছে দুরন্ত মেঘে। বৃষ্টি এই এল বলে,
আর দেরী করলে সব কাজ থাকবে পড়ে।
আমি তাই নড়ে উঠলাম এবং
কোনদিকে না তাকিয়ে পথে নেমে গেলাম।

এবং, বরাবরের মতই,
পথ আমাকে পরম মমতায় টেনে নিল বুকে।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×