somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাজেক,কাট্টলি বিল এবং কতিপয় ঝর্ণায় ৩ দিনের ভ্রমণ :

১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনার এই ট্রিপ শুরু হোক চট্টগ্রামের অক্সিজেন কিংবা ঢাকা ফকিরাপুল থেকে । শান্তি পরিবহনে । খাগড়াছড়ি প্রবেশের পথ বেশ উচু নিচু । পথের শুরুতে মানিকছড়ি’র বৌদ্ধ মন্দিরটা দেখার মত । নাম মহামুনি বৌদ্ধ বিহার । ঢাকা হয়ে যারা আসবেন ,শুরুতেই খাগড়াছড়ি রামগড় অংশের চা বাগান আপনার চোখ কখনোই এড়াতে পারবে না । এই ট্রিপের কেন্দ্র বিন্দু দিঘীনালা । সারা দিন ঘুরে এসে এখানেই আপনাকে রাত কাটাতে হবে ।
সাজেক সবার পছন্দের জায়গা । বেশকিছু দিন আগেও সাজেকের পথ এত উন্মুক্ত ছিল না । রাজনৈতিক অস্থিরতা না থাকলে সাজেক আপনার অপেক্ষায় । দূরের মিজোরামের পাহাড়ে মেঘের হাতছানি । আর সাজেকের পথটা আপনার জন্য খুব আকর্ষনীয় । উচু নিচু পাহাড়ী পথে আপনি যদি পুরোটাই বাইকে যেতে পারেন,তবে ভ্রমণটা অনেকদিন আপনার স্মরণে থাকবে । পাহাড়ে পাহাড়ে জমে থাকা মেঘ ।
খুব আঁকা-বাকা সড়ক । সড়কটা নতুন । কোথাও ভাঙ্গা নেই । এ নিয়ে বহুবার সাজেক গেছি ,কিন্তু আকর্ষণ এখনো তীব্র । বাড়িতে (দিঘীনালা)গেলেই সাজেক থুব কমই মিস করি ।রাতে সাজেকের রুইলুই পাড়ার পাংখো আর লুসাই পল্লীটা খুব সুন্দর । এখান থেকেই শুরু সাজেক ভ্যালী । দিগন্ত ব্যাপী পাহাড়ের পথচলা । কোথাও আর বিরতি নেই । পাহাড়ের উপর জমে থাকা দলছুট মেঘের স্তুপ। মেঘের ছায়ায় ঢাকা পাহাড় । দূরে নির্বাক দাড়িয়ে আছে মিজোরামের পাহাড় । দিঘীনালা থেকে মোটর বাইকে আসা যাওয়া করা যায় দিনে দিনে । দিঘীনালায় মোটামুটি থাকার ব্যবস্থা ভাল । আপনার ভ্রমনের ১ দিন আপনি সাজেক ঘুরে আসলেন ।হাতে সময় থাকলে আশে পাশে বেশকিছু সুন্দর জায়গা আছে-মাইনী নদী’র ঝুলন্ত সেঁতু ,বসু ফ্রুট’র ভ্যালী,বনবিহার এসব । দিঘীনালার জনপথও বেশ সুন্দর ।
২য় দিন সকালেই আপনি রওনা হতে শিজুক ঝর্ণার পথে এক বেলার ট্রেকিংয়ে ঘুরে আসতে পারবেন শিজূক ঝর্ণার । যাওয়ার পথে এসময় জোকে অত্যাচার থাকবে না । তবে পানিও একটু কম থাকবে । পাহাড়-ঝিরি এসব পাড়ি দিয়েই শিজুক ঝর্ণা ।সময় থাকলে শিঝুক ঝর্না ২ দেখে আসতে পারবেন ।
আসার পথে ১০ নাম্বারের পরে সড়ক পথ থেকে ৮ মিনিটের হাঁটা পথ হাজাছড়ি ঝর্ণাও দেখে আসবেন । এই পথে যেতে না চাইলে আপনি দিনে দিনে ঘুরে আসতে পারেন তৈদুছড়া ঝর্না । বেশ পাথুরে পথ ।পিচ্ছিল পথটায় চলতে হবে সাবধানে । যে কোন পথে ঘুরে কাটাতে পারেন ২য় দিন ।
লংগদু কাট্টলি বিল কাপ্তাই লেকের একটা অংশ । এসময় ভীড় করেছে অতিথি পাথি । পাখির কলকালিতে মনে হবে শ্রীমঙ্গলের বাইক্কা বিলের মতই । দিঘীনালা থেকে লংগদু দুরত্ব মোটর বাইকে প্রায় ২ ঘন্টা । পথে পথে বড় মেরুন ,মনের মানুষ ,দাঙ্গাবাজার এসব জনপথ ফেলে কাপ্তাই লেকে কোল ঘেষে দাঁড়িয়ে থাকা লংগদু ।লংগদু’র মা্ইনী বাজার অনেক পুরানো । লেকের কাছেই বাজার । বাজারের বিশাল বট বৃক্ষের নিচে চা দোকানে’র চা মিস করবেন না । চারপাশে লেকে’র সৌর্ন্দয্য আপনাকে কাছে টানবেই আর বিলের অতিথি পাখিতো আছেই ।
আপনি যদি দুপুরে’র আগেই লংগদু পৌছান তবে মন চাইলে লঞ্চে করে যেতে পারেন রাঙ্গামাটি পর্যন্ত । সময় লাগবে ৫-৬ ঘন্টা । আর সম্ভব না হলে ফিরে আসতে পারেন দিঘীনালা । দিঘীনালা থেকে সরাসরি দিবা –নৈশ কোচ ছাড়ে ঢাকা'র উদ্দ্যেশে । রাতের বাসেই আপনি ফিরতে পারবেন ঢাকায় । পিছনে ফেলে আসবেন সাজেকের সাদা মেঘ ,বিলের পাথি আর ঝর্ণার ছন্দে ঢাল বেয়ে নেমে আসা পাহাড়ে’র প্রতিধ্বনি ,,,,
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

×