কেন যে মাঝে মাঝে এমন বিষণ্ণ লাগে ভেবেও এর কোন কূলকিনারা পাই না। স্মৃতি জিনিসটা সময়ে সময়ে এত প্যাড়া দেয়। মনের কোনে কত কিছু ভুলে যাওয়া স্মৃতি মনে পরে। আমি ভাবি আর আকাশের দিকে চেয়ে থাকি আরও মনে করার জন্য।
ছোটবেলায় আমরা গ্রামে থাকতাম, আমার ছয় বছর বয়েস পর্যন্ত। আমাদের বাড়ির বাইরের পরিবেশটা আমার কাছে বাগান বাড়ির মত মনে হত। আমাদের বাড়িটা ছিল মাঝখানে আর সামনে পিছনে ছিল বিরাত উঠান। পিছনের উঠানের পর ছিল বাঁশ ঝাড়, আম, তেতুল, গাব আর বেতের ঘন বন। বাড়ির সামনের উঠানের সামনে বিশাল বিল। সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ ছিল বিলের সামনে গিয়ে বসা, মাঝে মাঝে বিলে হাত মুখও ধুতাম। প্রতিদিন দুপুরে বিলে গোসল করতাম কাজিন কুজিনরা মিলে। বিলের পানিতে কত খেলাই না খেলতাম নল নল, পানির নিচে অনেক্ষন দুব দিয়ে থাকা আরও কত কি। বাড়ির রাস্তার সাথে ছিল বিশাল বড় আম গাছ। সন্ধ্যা হলে আমরা কাজিন কুজিনরা মিলে কেও গাছের উপরে কেও গাছের আশেপাশে অবস্থান নিতাম। তখন গাছের নিচ দিয়ে কেও গেলে ভয় দেখাতাম। কখন উপর থেকে ডিল ছুরতাম আবার কখনওবা পস্রাব করতাম। ।বাড়িতে এক দঙ্গল ভাই-বোন, বাবা নেই, চাকুরিতে দূরে একা। তাও ভালো, নানা বাড়িটা ছিলো একটু দূরেই।
আমি জ্ঞান হবার পরে বেড়াতে যাওয়া ছাড়া আমাদের বাড়িটায় খুব বেশি থাকিনি। খুব বেশি স্মৃতিও নেই সেই জায়গাটা ঘিরে। তারপরেও মাঝে মাঝে দু একটা স্মৃতি মনে পরে মনটাকে এত উদাস করে দিয়ে যায় মনে হয় আবার যদি ফিরে যেতে পারতাম, আবার যদি পারতাম বিলের পানিতে ভাইবোনরা মিলে ঝাপাঝাপি করে গোসল করতে । সেইখানেই আমার শেকড়।
কোথাকার আমি, আর কোথায় পড়ে থাকি এই স্ট্রেসভরা ইটপাথরের জঙ্গলে।
কিন্তু, তবু কেন যেন সেই জায়গাটাই মনে পড়ে আমার, এইরকম সব দিনের শেষে, এইসব গান শুনলে।
"তুই ফেলে এসেছিস কারে, মন, মনরে আমার?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





