কেমন আছেন সবাই ? আশা করি ভালো। আমি আজকাল কাঁচা হাতে তথ্যপ্রযুক্তি নিয়ে লেখালেখির কিছু চেষ্টা করছি। তাই ভুলভ্রান্তি হতেও পারে। তাই অনুরোধ, দশ জনের সামনে লজ্জা/শরম না দিয়ে হাসি মুখে মিষ্টি কথায় ভুলগুলো ধরিয়ে দেবেন। আমার এই লেখাগুলো তথ্যপ্রযুক্তি বিষয়ে অনেক পান্ডিত্য দখল করে রেখেছেন, এমন সব বস দের চোখেও পড়তে পারে। তাই কথাগুলো বললাম। এবার চলুন মুল প্রসঙ্গে চলে যাই।
আমাদের অনেকেরই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য ইউটিউব ভিডিও ডাউনলোডার, আই ডি এম বা এক্সেলেরেটর প্লাস সহ নানা সফটওয়্যারের সাহায্য নিতে হয়। কিন্তু আমি আজ আপনাদের জন্য যেই টিপস টি নিয়ে এলাম তা হল কোন প্রকার সফটওয়্যার ছাড়াই কিভাবে ইউটিউব থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করতে পারবেন। তাহলে চলুন শুরু করি-
ধাপ-১
ইউটিউব ওপেন করুন।
ধাপ-২
এবার আপনি যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি চার্জ দিন এবং সেই ঠিকানায় যান।
ধাপ-৩
এখন ইউ আর এল বক্সে www. এর পর ss সংযুক্ত করে দিন। এবার সার্চ দিন। নিচের চিত্রে দেখুন-
ধাপ-৪
অনেকেই হয়তো জানেননা যে, ইউটিউব এর ভিডিও Rapidshare এ হোস্টেড। এখন আপনি সেই পেজে চলে যাবেন। লক্ষ্য করুন এই পেজ থেকে সরাসরি ভিডিও ডাউনলোড এর লিঙ্ক দেখা যাচ্ছে এবং আপনি কোন ফরম্যাটে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটিও শো করছে।
ধাপ-৫
এখন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পছন্দ অনুযায়ী ফরম্যাটে ডাউনলোড করে ফেলুন।
কেমন লাগলো আজকের টিপসটি কমেন্ট করে জানালে কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন —আল্লাহ হাফেজ—
যোগাযোগ
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




