somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি রাইফেলের আত্মকাহিনী

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবছর অবৈধ অস্ত্র ধরা পড়ে ৩০হাজার
এগুলোকে ভেঙেচুরেই হয় সরকারী হাতিয়ার
যা পরে
সেনা-পুলিশে ব্যবহার করে
২০১২তে এক মেক্সিকান
সরকারের পিঠ চুলকে এগুলো মাগনা পান
সেই শিল্পী এসব পুরনো ধাতু-কাঠ দিয়ে বাদ্যযন্ত্র বানান

তারমানে, কোথাকার কোন এক মন্দিরা
অথবা তানপুরা
অথবা তবলা
অথবা ঢোল
কেড়ে নিত জীবন অবেলা
গুলি ছুড়ে শূণ্য করে দিত মায়ের কোল
এমন বস্তু থেকে তৈরী
এখন এগুলোই সরাসরি
শব্দ ছোড়ে সঞ্জীবনী
তারমানে বলা যায়, একটা অস্ত্র চিরদিনই
হাতিয়ার;
যার
আমরাই ভাগ্যনির্ধারক
মানে, বুঝেশুনে যুদ্ধ বাছাই হোক

এর থেকে আমি শিখলাম,
সেই থেকে আমি জানলাম,
সবচে' ধ্বংসাত্মক যন্ত্রপাতিরও আছে নেচে ওঠা সুর
তারমানে, সেটাও তো একঅর্থে সংগ্রামী প্রচুর
আমি ভাবি, যে বন্দুক গুলি করতো একসময়
তার থেকেও সুমধুর শব্দ ছোঁড়া হয়
জনতার দিকে
আর ওরাও নেঁচে ওঠে প্রত্যেকে

আমার যখন ৬, আমি যখন ৬ বছর
তখনই শিখি, কিভাবে দিতে হয় ঘুষি-থাপ্পর
আশির দশকে এটাই ছিল প্রতিবাদের ঢেউ
প্রথমবার, প্রথমবার যখন প্রথমবার কেউ
'তোর মায়রে...' বাক্যটা আরো কিছুদূর নিল, কোন এক বন্ধুদল
আমার মনে আছে প্রশিক্ষণ, কলাকৌশল
শালার নাঁকে ফোয়ারা, আমার মুষ্টিবদ্ধ, ৫ টাকা,
ঘরে আসি হাতে রক্ত দিয়ে আাঁকা
সেই প্রথম কোন শিল্পকর্ম এলো আমাদের কায়স্থঘরে
মনে আছে, আমি আমার হাত দেখছিলাম বারেবারে
যেভাবে পরীক্ষায় খাতায়
ভালো ছাত্ররা তাকায়
কি পরীক্ষা ধারণা নেই কোন
শুধু জানি, তারকানম্বরে উত্তীর্ণ

আরে এইটাই দাড়িয়েছে পুরুষত্বের আদলে
একদল মানুষ নিজস্ব মনোভাব ভুলে
রাগ ব্যতীত অন্য প্রতিটা আবেগকেই ভয় পায়
দেয়ালে ছায়ার সামনে অসহায়
কিন্তু এখনো বোঝে নি যে, আমরাই
আলো আটকে দাঁড়াই
আমরা শিখি কিভাবে সম্ভব খোাঁচা এড়ানো
আমরা শিখি চুমুর আগে চড়ানো
আমরা শিখি হৃদয় আর মুঠোর আকার এক
ভুলে যাই এদের আচরণের ফারাক
একে অপরকে বলতে থাকি “মানুষ হ”
যদিও নিজেরাই বুঝিনা এর প্রকৃত আবহ
আমরা ছেলেদের বানাই বেয়নেট, দেই ভুল দিকনিশানা
ওদের ট্রিগার টানি আর দূরে ওরা কি ধ্বংস করলো তার কিছুই জানিনা

'পুনোর্দ্দেশ্য', শব্দটার মানে হলো, কোন বস্তুর স্মৃতিবিতাড়ণ
এর মানে, কোন কিছুর মন থেকে মুছে ফেলা পুরনো প্রশিক্ষণ
যেন কাজে লাগানো যায় যখন প্রকৃত প্রয়োজন

আমি শিখছি, এই দেহ কোন বন্দুক নয়
আমি শিখছি, একজন 'আমি' কখন ছুরি হয়
আমি শিখছি, মারামারি থেকে চলে আসে হিংসা
আর এটা কেনই বা হবে কারো প্রথম ভাষা
আমি শিখছি, পুরুষ বা মানুষ কারোরই মানদণ্ডে নেই ধ্বংসেরআখ্যান
আমি শিখছি, পার্থক্যতালিকায় বাগিচা আর কবরস্থান

একবার, একবার আমি এক আজব বেহালার ছবি দেখেছিলাম
ক্যাপ্টেনকে বললাম,
উনি বললেন, 'এটা রাইফেল থেকে তৈরী, জানো?'
মনে মনে ভাবলাম, একদিন হয়তো আমিও কখনো..
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×