somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পূর্বপুরুষ-পূজা

০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বপুরুষ হওয়ার মূল শর্তই হলো
মৃত্যু হতে হবে।
কিন্তু আপনি যদি মৃতই হন, তবে
আপনি কিছুই হতে পারবেন না,
কারণ আপনি আর এখানে নেই,
আপনি শুধুই অস্তিত্বহীন ধারণা।
কেউ বলতেই পারে, "তাদের স্মৃতির মধ্যে বেঁচে আছেন,
যাদের আপনি পেছনে রেখে গেছেন।"
না। আছে স্মৃতিগুলোই কেবল টিকে,
কিন্তু আপনি চলে গেছেন দুনিয়া থেকে।
আপনি আর নেই।
এখন আপনার জাগতিক ক্রিয়ার অভাব,
আপনার এখন আর নেই ব্যক্তিগত প্রভাব।
কর্মকান্ডের প্রভাব যা হতে পারত,
ইতোমধ্যেই সেই ফলের গাছ রোপিত।

হয়তো আপনি জীবিত অবস্থায় ছিলেন অনেক বিখ্যাত ,
আপনার সৃষ্টি হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরে হচ্ছে অনুরণিত—
বইয়ে, গল্পে, ভিডিও, কিংবা কম্পিউটার গেমে।
অথবা হয়তো আপনি ছিলেন একেবারেই অজানা।
হয়তো আপনি মারা যাওয়ার সাথেসাথেই অজ্ঞাতনামা,
কিংবা তারও আগে থেকেই।
কিন্তু যাই হোক না কেন, আপনি আর "আপনি" নেই।
আপনি মিশে হয়ে গেছেন মহাবিশ্বের সুরের মূর্ছনা।


এটাই আপনি। এটাই আমাদের সবার ক্ষেত্রে হয়।
এক জাদুকরী তরঙ্গ, অনন্ত জাদুকরী মহাসাগরের একাংশ।
এবং পিতামাতা কিংবা দাদায় সীমাবদ্ধ নয় ব্যক্তির পরিচয়,
বা পিতার মায়ের বোনের চাচার ভাইয়ের মাধ্যমে বংশ।
মানুষ মহাবিশ্বের প্রতিটি ঢেউয়ের সন্তান।
তাহলে পূর্বপুরুষ কে?
আপনার উপরই নির্ভর করে এই প্রশ্নের উত্তরপ্রদান।

হোক সুচিন্তিত নির্বাচন।

আমি বেছে নিই কাহ্নপা,
লালন,
এবং জীবনানন্দকে,
আর আমি বেছে নিই আপনাকে, তোমাকে হয়তো
আমি জানি আপনি এখনো অমৃত।
কিন্তু আমি বেছে নিই আপনার ভেতরে বুদ্বুদ করা
সবগুলো আত্মা, মহাবিশ্বের জাদু,
যা আপনার ঠোঁট দিয়ে বেরিয়ে আসছে,
আমাকে চুম্বন করে আমার মধ্যে প্রবেশ করে,
আমাকে আপনাকে ভালোবাসতে বাধ্য করছে।

আপনাকে বেছে নেয়া ছাড়া আমার আর কিইবা করার আছে!

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×