‘আমার শরীরে কোন ক্ষত বা জখম নেই’।
এইতো বুকে হাত রেখে বলছি,
‘জখম আমার হৃদয়ের গভীরে।'
বেকার শব্দের ব্যাপ্তি আকাশ ছুঁয়ে ফেলেছে তাই
এখানে ভালোবাসা নিরর্থক কবিতা এখন।
চোখের খাঁচায় পুষছি তোমার হিংস্র বিদ্যুত্ , তবে
তেতলার বিপ্লবে তুলে রাখো প্রেমহীণ কামার্ত ঠোঁটের শূন্যতা,
এ ঠোঁট আমার নয়, যাকে সন্ধ্যাবেলা এসে নিয়ে যাবার কথা।
আমি বোঝাতে পারিনি ,ব্যর্থতা আমার ।
আমি নির্বোধ; ভালোবাসায় বোঝাতে পারিনি
কামার্ত কুকুরের প্রেম ঝেড়ে ফেলেছি সেই ল্যাম্পপোষ্ট কৈশোরেই।
আমি ভালোবাসা চাই, আমি ঘুমুতে চাই বুকে।
আমি চাই স্পর্শটুকু আমাদের; হউক একটা ইতিহাস।
শুন্যতার শুন্য দেয়াল জুড়ে হাহাকার নিয়ে,
অতঃপর স্নায়ু নিস্তেজ কান্নার রাতে
চৌরাস্তায় আমি ঘুমালাম সেই ঘুম, যে ঘুমের কোনও প্রিলিউড ছিলনা।
আফটার অল,
আমরা তো চিরটা কাল সেই আলোর পেছনেই ছুটলাম,
যেটা কখনো এসে পৌঁছয়না; বুক বরাবর।
সোয়েব মাহমুদ।
মোহম্মদপুর,
ঢাকা-১২০৭
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



