ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!!
ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!!
ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!! ব্রেকিং ভালো খবর!!!
এই মুহূর্তটা আমাদের জন্য খুবই আবেগপ্রবণ মুহূর্ত......
সাভারের রানা প্লাজায় গণহত্যার রেখে যাওয়া ফসল এতিম লুটেরা মিডিয়ার লুটেরা চোখ এড়িয়ে যাওয়া মা-বাবা দুইজনকেই হারানো রিহানের আজীবন দায়িত্ব নিয়েছে ‘আমজনতা’ নামের ফেসবুকভিত্তিক আন্দোলন। ‘আমজনতা’ রিহানদের নগদ পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে একটা ফটো সেশনে বিশ্বাসী না। আমরা রিহানের জন্য সব কিছুই করবো। কারন লুটেরা মিডিয়া রিহানের প্রতি ক্ষমার অযোগ্য বিমাতাসুলভ আচরণ প্রথমদিন থেকেই করছে,হয়তোবা আগামীতেও করবে।
কিন্তু আমজনতার মানুষরুপী কিছু ফেরেশতারা ফুলের মতো সুন্দর এই রিহানের জন্য আগামী দিনের স্বপ্ন দেখে। আমজনতার প্রতিজ্ঞা রিহান হবে আগামী দিনের নতুন সোনার বাংলাদেশ।
বাবা আরহাম,আদিত্য রাজবংশি কিংবা রিহানদের জন্য প্রেমও করি।মানে আমি সত্যিই রিহানদের প্রেমেই পড়েছি। বন্ধু রিহান,তোমাদের সবাইকে খুব বেশি ভালোবাসি......।
এই মুহূর্তটা আমাদের জন্য খুবই আবেগপ্রবণ মুহূর্ত......
অবশেষে রিহানের ডিপোজিটের জন্য প্রতিশ্রুত দুই লক্ষ টাকা ফাণ্ডিং এর কাজ এই মুহূর্তে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ভাই ভাই অবশিষ্ট ৩০২৪.২৬ টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ...!!
আমরা আমজনতা থেকে ফান্ডিং এর কাজ শুরু করেছিলাম ২৬ এপ্রিল। ঠিক এক মাসের মাথায় সবার আপ্রাণ সহায়তায় আমরা রিহানের জন্য দুই লক্ষ টাকা ডিপোজিটের টাকা তুলতে সক্ষম হয়েছি। এই ফান্ডিং এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি মানুষকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাই না। শুধু হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা প্রমাণ করে দিয়েছেন, আমাদের মানবতাবোধ এখনও তীব্রভাবেই সজীব। আপনারা প্রমাণ করে দিয়েছেন, আমরা পারবোই।
আমরা মোট ফান্ড তুলেছি ২,০৬১৯৪.৯ টাকার। (মোট ৬১৯৪.৯ টাকা খরচ হয়েছে) পুরো ফান্ডিং এর বিস্তারিত তথ্য পাবেন এখানে, Click This Link
এই সপ্তাহের মাঝেই আমরা ইনশাল্লাহ ডিপোজিট সংক্রান্ত অন্যান্য কাজগুলো গুছিয়ে এনে ফেলব।
পোস্টের এই অংশটুকুতে সবার দৃষ্টি আকর্ষণ করছিঃ
ডিপোজিটের টাকা তুলেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। এই টাকাটা তো রিহানের ভবিষ্যতের জন্য। রিহান এবং তার নানা-নানীর জন্য প্রতি মাসে আমরা ৮০০০ টাকা করে দিব। আজ এই সংক্রান্ত একটি পোস্ট দেয়া হবে। সেই পোস্ট থেকেই আমরা তালিকাবদ্ধ করবো কারা কারা নিয়মিত মাসিক টাকা দিবেন। ৫০ থেকে শুরু করে যার যার সাধ্যানুযায়ী সাহায্য করবেন, তা আমরা তালিকাবদ্ধ করে রাখব।
আমরা চাইলেই সব সম্ভব। আমরা সবাই মিলেই পারি রিহানের ভবিষ্যতটাকে বদলে দিতে।
আপনি আছেন তো?
ব্রেকিং ভালো খবর!!! এই মুহূর্তটা আমাদের জন্য খুবই আবেগপ্রবণ মুহূর্ত...... আপনি আছেন তো?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।