somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালেদা জিয়ার জন্য করুণা হয়। খালেদা জিয়ার ব্যাক্তিগত সরাসরি ডাকে সাড়া দেয়নি মঞ্জুরুল আলম।

০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কিছু কিছু ঘটনা ঘটে যায় মানুষের খুবই আড়ালে যা জনসম্মূখে তেমন একটি প্রকাশ পায়না আবার প্রকাশ পেলেও তার গুরুত্ব ঢাকা পড়ে যায় অন্যখবরের অন্তরালে। গত ২৯ শে ডিসেম্বর ২০১৩, এমন একটি মজার ঘটনা ঘটে যায় আমাদের রাজনৈতিক মাঠে, গত ২৯ শে ডিসেম্বর বি,এন,পি নেত্রী ডেড লাইন ঘোষণা করেন, প্রথমে ভেবেছিলাম এটাই বুঝি চুড়ান্ত ফাইট আর চুড়ান্ত আল্টিমেটাম, না বাস্তবে কিছুই হলনা, কথায় আছে যত গর্জে তত বর্ষেনা, তারাই একটি বাস্তব দৃশ্য নিজের চোখে উপভোগ করলাম।

এবার দেখাযাক মজার ঘটনাটি কি ছিল।
বর্তমানে বিরুধী দল বি,এন,পি নেতা নেত্রীর মাঝে সর্বোচ্চ সম্মানিত উচ্চ পদে অধিষ্টিত আছেন (খালেদা জিয়া বাদে) চট্টগ্রামের বর্তমান মেয়র মঞ্জুরুল আলম, তিনি খালেদা জিয়ার করুণায় বাংলাদেশের দ্ধিতীয় সর্বোচ্চ বড় শহরের মেয়র হবার গৌরভ আর্জন করেন,ক্ষমতা আর সম্মানের দিক বিবেচনায় অতিগুরুত্বপূর্ণ আর সম্মানিত পদ হল এই চট্টগ্রামের মেয়দ পদটি, তিনি একজন পূর্ণ মন্ত্রীর সম্মান আর মর্যাদা ভোগ করেন নিয়ম আর আইন আনুসারে,
মজার ব্যাপার হলো এই মঞ্জুরুল আলম চট্টগ্রামের মেয়র পদে বি,এন,পির মনোনয়ন পাবার মাত্র কয়েক সেকেন্ড পূর্বমুর্হুতেও ছিল একজন আওয়ামীলীগের নিন্ম স্তরের নেতা, সাবেক মেয়র মহিউদ্দীন সাথে ছিল ঘনিষ্ট বন্ধুত্ব, মহিউদ্দীনের অনুপস্থিতিতে অস্থায়ী মেয়রের দায়ীত্ব পালন করতেন এই মঞ্জুরুর আলম, মহিউদ্দীন কোথায় গেলে দায়ীত্ব দিয়ে যেতেন তখনকার ওর্য়াড কমিশনার আর আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল আলমকে। বাস্তবে মঞ্জরুল আলম একজন আওয়ামীলীগ, তার পরিবারের সকল সদস্য সবাই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়ীত, ইতি মধ্যে মঞ্জুরুল আলমের আপন ভাইয়ের ছেলে আওয়ামীলীগ হতে চট্টগ্রামের সীতাকুন্ড হতে সংসদ সদস্য হয়েছেন।

যখন চট্টগ্রামের মেয়র নিবার্চন অনুষ্টিত হতে যাচ্ছিল তখন চট্টগ্রামের বি,এন,পির মাঝে ছিল চরম দলীয় অভ্যন্তরীণ কোন্দাল, এমন চরম কোন্দল মুর্হুতে বি,এন,পি নেত্রী বি,এন,পি দলীয় কাউকে মনোনয়ন না দিয়ে ঝগড়া আর কোন্দর এড়াতে বুদ্ধি করে দলের বাইরে হতে মনোনয়ন দেন আওয়ামীলীগ নেতা ও তখনকার ওর্য়াড কমিশনার মঞ্জুর আলমকে, ব্যাক্তি হিসাবে মঞ্জুল আলম একজন সৎ ও খুবই ভাল ,

বুদ্ধিমান মঞ্জুরুল আলম একহুর্মুত দেরী করেনি খালাদা জিয়ার টোপ গিলতে, কারণ বিনা পয়সা বিনা পরিশ্রমে নিন্মস্তরের নেতা হয়ে রেডিমেড মেয়র হওয়া চারটিখানি কথা নয়।

মঞ্জুরুল আলমকে বি,এন,পি হতে মনোনয়ন দেওয়ায় একদিকে যেমন মিটে গিয়েছিল তখন বি,এন,পির অভ্যান্তরীণ কোন্দল অন্যদিকে মঞ্জুরুল আলম আওয়ামীলীগের নেতা হবার সুবাবে আওয়ামীলীগের কিছু ভোট টানে পেরেছে বি,এন,পি। বিষয়টা বি, এন,পি জন্য দারুণ বুদ্ধিমানের কাজ। খুব সহজে পরাজিত করতে পেরেছিল একাদিক বারের নির্বাচিত মেয়র ও আওয়ামীলীগ নেতা মহিউদ্দীনকে।

মজার ব্যাপার ছিল, মঞ্জুল আলম ছিল তখন আওয়ামীলীগের ওর্য়াড পর্যায়ের একজন ক্ষুদ্র নেতা, একজন ক্ষুদ্র নেতার পেচনে দৌড়াতে দেখা গেছে একাদিক বারের মন্ত্রী ও বি,এন,পি হেভী ওয়েড নেতা ধনকুবের মোর্শেদ খান, বি,এন,পি কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য ও একাদিক বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নোমান, আমির খচরু, সালাহউদ্দীন কাদের চৌধুরী, বড় বড় নেতারা, ব্যপারটা তখন খুবই হাস্যকর আর উপভোগ্য ছিল।

হায় বি, এন,পি বুঝতে পারেনি । লোভ দেখিয়ে পরের ঘরের গোয়ালের গরুকে মজার মজার ঘাস খাওয়ানো যাই মাত্র , কিন্তু পরের গোয়ালের গরু দিয়ে জামিতে হালা দেওয়া যায় না।

হি হি হি, মঞ্জুরুল আলম সুযোগ নিয়েছেন মেয়র পদের জন্য, কিন্তু বর্তমান চলমান আন্দোলনে বিন্দুমাত্র সাড়া দেয়নি মেয়র মঞ্জুরুল আলম। শুধু তায় নয়, ২৯ শে ডিসেম্বর খালেদা জিয়া সরাসরি মঞ্জুরুল আলমকে ফোন করেন কর্মীদের নিয়ে মাটে নামতে, কিন্তু খালেদা জিয়ার ব্যাক্তিগত সরাসরি ডাকে সাড়া দেয়নি মঞ্জুরুল আলম। বি,এন,পি চলমান অন্দোলনে কোথাও একটি মিছিল, মিটিং, সভা, সেমিনারে যোগ দেয়নি চট্টগ্রামের বি,এন,পি হতে নির্বাচিত মেয়র। এই নিয়ে বি,এন,পি কর্মীরা মারাত্বক ক্ষুব্দ মঞ্জুরুল আলমের উপর।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×