somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারপ্রাইজ !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কাকে ফোন করলে ঠিক এই সময়ে একটু হাসির ফোয়ারা পাওয়া যাবে, ভেবে ঠিক করতেই পারছেনা শিমু , ফোনবুক তাই খামাকা ঘেঁটেই চলছে !
আচমকা থেমে গেল একটি কন্টাক্ট নম্বরে ওখানে লেখা আছে “লাবিব কাটুশ” লাবিব এর সাথে শিমুর পরিচয় ফেসবুকে, লাবিবটা শিমুর থেকে পাক্কা ১০ বছর ৩ মাস ১৭ দিনের ছোট !
লাবিবকে শিমু আপুর ভালো লাগে লাবিবের স্ট্যাটাস গুলো দেখে ! লাবিবের স্ট্যাটাস পড়ে আর শিমু ভাবে-- কিরকম ফাজিল একটা ছেলে

লাবিবের সাথে যখন প্রথম ফোনে কথা হয় শিমুর, তখন শিমুই বলেছিল
– কি রে ট্যাঁটন কি করিস !
লাবিব উত্তর দেয় কি আর করবো – ট্যাঁটনা আপার সাথে কথা বলি, ট্যাঁটন এর আপা তো ট্যাঁটনাই হবে তাই না ??
---- কে ট্যাঁটনা আমি ? হুঁশ আছে? নাকি বেইচা খাইসো বাবু ? আমি তোমার বড় আপা না ?
---- জি আপা , এমনি একটু ফাইজলামি করলাম !
---- বাহ ফাইজলামির কি ছিরি !
---- জি আপা, জানেন ই তো আমি সিরিয়াস টাইপের ফাজিল !
আজকে এই সময়ে ফোন করলে ঐ ট্যাঁটন টা কোথায় থাকবে সেটাও চিন্তার বিষয় আর ৭-৫ না ভেবেই ফোন করে শিমু
---ঐ ট্যাঁটন কি করিস রে তুই ?
--- কে শিমু আপু না ? আপনার নম্বর পাল্টালেন কবে ?? আর আপনার কি হয়েছে ? বলেন তো !
--- কই কিছু না এমনি ফোন করলাম
--- উঁহু আপা গুল মাইরেন না, কি হইসে আপনার বলেন তো !
--- কয়েকদিন ধরে মাইগ্রেনের ব্যাথায় অস্থির আমি, এখন ছাদে একা একা দাঁড়িয়ে আছি ! খুব মন খারাপ আমার, জানিস? ডাক্তার বলল-- মাইগ্রেনের ট্রিটমেন্ট হল ফ্রেশ বাতাস, আমি এইকথা শুনে নবাবজাদা কে বললাম আজকে একটু কাজটা কম করলে হয় না ? বিকেলের দিকে আমরা দুজন একটু বেড়ীবাঁধের দিকে ঘুরতে যাবো !
--- কোন বেড়ীবাঁধ মোহাম্মদপুরের টা না মিরপুর ?
--- মিরপুর বেড়ীবাঁধ !
--- তো ভাইয়া কি বলল ?
--- কি আবার বলবে , উনি তো করবেন উনার কাজ, সারাদিন কাজের উপর থাকবে । বিকালে প্রিন্সে গেছিলাম বাজার করতে । ফিরে এসে দেখি ল্যাপটপ নিয়া ফ্লিকারে উনার তোলা ছবি পোস্ট করছেন , উনি তো আবার নবাবজাদা । শখের ফটোগ্রাফার !
--- হুম ভালোই, বুঝলাম সব । তো আপু আপনি এখন ছাদে ক্যান ?
--- নবাবজাদার সাথে ঝগড়া করসি তাই ছাদে দাঁড়িয়ে আছি একলা একলা !
ধুর আগে জানলে এমনটা করতাম না আমি । জানিসই তো আমাদের বিয়ে প্রেম করে আমার বাসায় এখনো মেনে নেয়নি ! তাহলে ক্যান ঐ শয়তানটা আমাকে এরকম কষ্ট দিবে বল ?
--- হুম বুঝলাম আপু, তো ছাদে দাঁড়িয়ে থাকলেই কি সব সমাধান হবে ?
--- জানি তো হবে না, আমি ব্যাগ গুছিয়ে রেখেছি ! নবাব যদি খুব তেড়িবেড়ি করে তাহলে সোজা সেজ খালার বাসায় চলে যাবো !
--- তাই না ? আপনি আবার সেই টিপিক্যাল বাংলার বধু হয়ে গেলেন আপা ?
--- শয়তান ট্যাঁটন, ছেলে মানুষের সাপোর্ট নিচ্ছো তাই না , ফাজিল ? টিপিক্যাল ই হবো বহুত ভালো ছিলাম আর পারবো না । নবাবরে টাইট এর ওপর রাখবো । আর তুই ভুল করে যদি সাপোর্ট নিয়েছিস তাহলে তোরে থাপ্রায়া তোর দাঁত ফালায়া দিব !
--- সাপোর্ট নিই নাই ! আপনি তো ভাইয়াকে ফেলে যেতে পারবেন না ! এই যে কথায় কথায় নবাবজাদা বলছেন এর মধ্যেও তো প্রকাশ পাচ্ছে আপনি কতটা ভালোবাসেন ভাইয়াকে !
--- হইসে ট্যাঁটন , তোমারে আর পাকনামি করা লাগবে না , আমি খালি চিন্তা করছি এতক্ষন হয়ে গেল আমাকে তাও নিতে আসলো না ক্যান ? দিন দিন নবাবজাদাটা এক্কেবারে গাধা হয়ে যাচ্ছে !
--- আমি বলি কি আপু ভাইয়া আপনাকে আজকে একটা বিশাল সারপ্রাইজ দিবে !
--- ধুর সারপ্রাইজ না কচু ! বিয়ের আগে ওর রোমান্স টুপ টুপ কইরা উতলাইতো আর এখন??

এই কথা শেষ করেই দ্রুত ফোন রাখার জন্য তাড়া দেখায় শিমু ঐ ট্যাঁটন রাখি রে কে যেন আসছে ছাদে বাই ভালো থাকিস !
ফোন রাখার সঙ্গে সঙ্গে শিমুকে ডাকে তার নবাবজাদা
----শিমু তুমি ছাদে আসলা কখন ? পাগল তোমাকে কতক্ষন ধরে খুঁজতেসি জানো ? আর তুমি কিনা ছাদে ?
এত পরিমান রাগ করলে হয়, বাবুটা ! সাগর খুব আদর করে শিমুকে বাবু বলে !
--- হুহ রাগ করবো না ? তো কি করবো ? একটু ঘুরতেই তো চেয়েছিলাম আমি তাই না ? তুমি এইরকম খাড়ুসগিরি করলা ক্যান ?
--- হুম সরি বাবু, একটু পরে আমরা কোথায় যাবো জানো ? তুমি আর আমি যেখানে লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম ! টিএসসির পেছন দিকে, মনে আছে ? দুপুরে বাইকটা ঠিক করতে দিয়েছিলাম , এতক্ষনে মনেহয় ঠিক হয়ে গেছে ! আমি বাইরে যাবো আর আসবো , তুমি রেডি হও তাড়াতাড়ি ! প্লিজ বাবু রাগ করে না প্লিজ !
এই কথা বলেই বাইক আনার জন্য বাইরে বেরিয়ে যায় সাগর , শিমুর নবাবজাদা সাগর ! শিমু রেডি হয়েই আবার ট্যাঁটন কে ফোন দেয়,
-- তোর কথাই ঠিক রে ট্যাঁটন তোর ভাইয়া আজকে মারাত্মক সারপ্রাইজ দিয়েছে !
--- বাহ দারুন , তাহলে এইবার বলেন রাগ করে সেজো খালার বাসায় গেলেই ভালো হতো তাই না আপা ?
--- আবার রাগাচ্ছিস তাই না ফাজিল ? ভাগ ! বাই, ঘুরতে যাবো । ভালো থাকিস ভাইয়া ……..
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন লেখা একটি বিষন্ন কবিতা

লিখেছেন সামিয়া, ২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:১৪




বিষন্ন বিকেলে একা বসে থাকি রোজ,
ঈদের হুলস্থুল পাশ দিয়ে চলে যায়।
সুখের কাছে যেতে চাওয়া মন
কোনো রাস্তা খোলা নেই।

মুখে বলিনি প্রতিদিন কত কথা,
কিন্তু চোখে তাকালেতো কেউ বুঝতে,
এই ছোট্ট... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন

লিখেছেন এমএলজি, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১০:৪১

প্রসঙ্গ - বহুল আলোচিত-সমালোচিত পর্নো-তারকা ইউএনও আলাউদ্দিন ।

ভেবেছিলাম বিষয়টা নিয়ে আর কিছু লিখবো না; কিন্তু, সোশ্যাল মিডিয়ায় কিছু বিতর্কিত কন্টেন্ট দেখে কিছু কথা না বলে স্বস্তি পাচ্ছিনা।... ...বাকিটুকু পড়ুন

×