পুকুর পাড়ে বেড়ার ধারে
৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুকুর পাড়ে বেড়ার ধারে
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
পুকুর পাড়ে বেড়ার ধারে
চাঁপা কলার বনে,
রাখাল বসে বাজায় বাঁশি
পুলক জাগে মনে।
গান গেয়ে ঘাটের মাঝি
নৌকা ভাসায় জলে।
পাল তুলে নৌকাখানি
উজান বেয়ে চলে।
ওপারেতে দুরের গ্রামে
বৃষ্টি এলো নেমে,
এপারেতে দেখি চেয়ে
বৃষ্টি গেছে থেমে।
মেঘের ফাঁকে রোদ হাসে
কালো মেঘের গায়,
দূরে কারা বনের ধারে
জোরে মাদল বাজায়।
আকাশপারে মেঘের গর্জন
বিজুলি চমকে মেঘে,
মুষল ধারায় বৃষ্টি ঝরিছে
বায়ু বয় দ্রুতবেগে।
কদম্ব কেতকী, মালতী যুঁথী
ফুল ফুটে বাগিচায়,
অঝোর ধারায় ঝরে অবিরল
জল জমে আঙিনায়।
নয়নদিঘির স্নানের ঘাটে
মরাল জলে ভাসে,
মাঠের কাছে সবুজ ডাঙায়
ফড়িং লাফায় ঘাসে।
গাঁয়ে নামে সাঁঝের আঁধার
দীপ জ্বলে শাঁখ বাজে,
পেঁচারা ডাকে বাঁশ বাগানে
নির্জন গাঁয়ের মাঝে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?
হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!

একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ...
...বাকিটুকু পড়ুন