গাঁয়ের মানুষ সবাই আপন
০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের মানুষ সবাই আপন
লক্ষ্মণ ভাণ্ডারী (নবাগত কবি)
রাখালিয়া সুরে গাঁয়ের পথে
রাখাল বাজায় বাঁশি,
গাঁয়ের মাটি আমার পূণ্যতীর্থ
আমি গাঁকে ভালবাসি।
গাঁয়ের মাটিতে লাঙল চালায়
এ গাঁয়ের চাষী ভাই,
মাটিতে ফলায় সোনার ফসল
তুলনা যে তার নাই।
গাঁয়ের গোয়ালা সকাল বেলায়
গাভী দোয় গোয়ালঘরে,
দুটাকায় এক পোয়া খাঁটি দুধ
ঘরে ঘরে বিক্রি করে।
গাঁয়ের কুমোর মাটি দিয়ে গড়ে
মাটির কলসি ও হাঁড়ি,
গাঁয়ের তাঁতি তাঁত চালায় রোজ
বোনে ধূতি আর শাড়ি।
গাঁয়ের কামার কামার শালায়
হাতুড়ি চালায় দিনরাতে,
রাজমিস্ত্রি কুর্নিস হাতে নিয়ে
সিমেন্ট দিয়ে ইঁট গাঁথে ।
রোজ সকালে দিঘির জলে
আমার গাঁয়ের যত জেলে,
রুই কাতলা আর পোনামাছ ধরে
দিঘিতে রোজ জাল ফেলে।
গাঁয়ের মালি ফুল তোলে রোজ
রোজ গাঁথে ফুলের মালা,
গাঁয়ের মাঝি নৌকা চালায়
ঘরে ফেরে সাঁঝের বেলা।
গাঁয়ের মাটি আমার পূণ্যভূমি
আমি মাটির সুরে গান গাই।
এ গাঁয়ের মানুষ সবাই আপন
হেথা মিলেমিশে থাকি সবাই,
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫...
...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে...
...বাকিটুকু পড়ুন
আমার এক বন্ধু আছে। ধরা যাক, নাম তার করিম। করিমকে একদিন চায়ের দোকানে একজন বলল, “আপনি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?” করিম চায়ের কাপ নামিয়ে বলল, “ভূয়া হলে লাভটা কী?” লোকটি...
...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা...
...বাকিটুকু পড়ুন