মনে হয় অজয় নদী হই
২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মনে হয় অজয় নদী হই
MONE HAY AAJAY NADI HOI
লক্ষ্মণ ভাণ্ডারী
দুইতীরে মোর ছায়াঘেরা
ছোট গ্রাম থাকে যদি।
মনে হয়, যেন আমি হই
ছোট এক অজয় নদী,
রইবে আমার একধারেতে
সাদা কাশ ফুলের বন,
কাশবনে উড়বে শালিক
ভরে উঠবে নয়ন মন।
ঘাটে আমার রইবে বাঁধা
ছোট একখানি তরী,
জল নিয়ে যাবে বধূরা সব
মাটির কলসিতে ভরি।
পূব আকাশে উঠবে রবি
প্রতিদিন প্রভাত হলে,
ছোট মাছেরা করবে খেলা
আমার শীতল জলে।
হব আমি এক অজয় নদী
বইবো এঁকে বেঁকে,
দিয়ে যাবে ডাক শঙ্খচিল
দূরের আকাশ থেকে।
পশ্চিমে ঢলে সোনার রবি
দিন হলে সমাপন,
ক্লান্ত পাখিরা সকলে ফেরে
নীড়ে আপন আপন।
সাঁঝের বেলা কইবো কথা
চাঁদ ও তারার সাথে,
শেয়ালগুলো উঠবে ডেকে
থেকেথেকে মাঝরাতে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন