গ্রাম সীমানায় পথের বাঁকে
২৩ শে মে, ২০১৭ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রাম সীমানায় পথের বাঁকে
লক্ষ্মণ ভাণ্ডারী
গ্রাম সীমানায় পথের বাঁকে
শালিক পাখিরা উড়ে,
প্রভাত রবি ছড়ায় কিরণ
সারাটা ভুবন জুড়ে।
সবুজ ডাঙায় চরে বেড়ায়
গরু মোষ ও ছাগল,
দিঘির জলে রোজ প্রভাতে
ফোটে নীল কমল।
অজয় নদী চলেছে বয়ে
এই গাঁয়েরই পাশে,
যাত্রী বোঝাই তরীখানি
নদীর জলে ভাসে।
এপার ওপার দুইপারেতে
ছায়ায় ঘেরা এই গ্রাম,
মধ্যিখানে ছোট অজয়নদী
বয়ে চলেছে অবিরাম।
গাঁয়ের মাঝে আছে অনেক
ছোট মাটির কুটিরঘর,
বাড়ির উঠোনে ময়না চড়ুই
করে খেলা পরস্পর।
গাঁয়ের মাটি গাঁয়ের মানুষ
আমি গাঁকে বাসি ভালো,
আঁধার নামে আমার গ্রামে
ঘরে ঘরে জ্বলে আলো।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন
তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন