আজকে দারুণ বৃষ্টি ঝড়ে
২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে দারুণ বৃষ্টি ঝড়ে
লক্ষ্মণ ভাণ্ডারী
আজকে দারুণ বৃষ্টি ঝড়ে
আটচালাঘর গেছে পড়ে
জল জমেছে বাড়ীর আঙিনায়,
বৃষ্টিভেজা গলিপথ দিয়ে
কলসী এক কাঁখে নিয়ে
গাঁয়ের বধূ জল আনিতে যায়।
নদীর ঘাট শূণ্য আজি
ঘাটে নাহি খেয়া-মাঝি
নৌকাখানি বাঁধা আছে কূলে,
অজয়নদীর বাঁধ ভেঙেছে,
সারা গাঁয়ে জল ঢুকেছে,
প্লাবনজলে উঠেছে নদী ফুলে।
আকাশজুড়ে মেঘের খেলা,
মেঘে মেঘে বাড়ছে বেলা,
বৃষ্টি ঝরে বইছে হাওয়া পূবে,
বৃষ্টি পড়ে সকাল হতে,
জল জমছে গাঁয়ের পথে
পথঘাট সব জলে গেছে ডুবে।
আজকে দারুণ বৃষ্টি ঝড়ে,
পাখিরবাসা হাওয়ায় নড়ে,
নীড়হারা পাখিরা করে হায় হায়,
চাষীরা আজ যায়নি মাঠে,
ঘরে বসেই সময় কাটে,
গুড়মুড়ি খায় বসে ঘরের দাওয়ায়।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৭ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন