গাঁয়ের মাটি
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের মাটি
লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটি
সোনা খাঁটি
মাটিতে ফলে সোনার ফসল,
গাঁয়ের মাটি
সবুজ খাঁটি
সবুজগাছে ফলে সুমিষ্ট ফল।
গাঁয়ের মাটি
বসত বাটী
এই গাঁয়ে আছে স্নেহের পরশ,
গাঁয়ের মাটি
বিশুদ্ধ খাঁটি
প্রাণভরে খাই তাল খেজুররস।
গাঁয়ের মাটি
স্নিগ্ধ খাঁটি
এ গাঁয়ের দিঘির শীতল জল,
গাঁয়ের মাটি
নিত্য খাঁটি
নিত্য ফোটে সোনার কমল।
গাঁয়ের মাটি
চির খাঁটি
গাঁয়ের চাষী লাঙল চালায়,
গাঁয়ের মাটি
পরিপাটি
রাখাল বাঁশের বাঁশি বাজায়।
গাঁয়ের মাটি
তপ্ত খাঁটি
তপ্ত রোদ ঝরে গগন তল,
গাঁয়ের মাটি
নির্মল খাঁটি
পথের দুধারে দূর্বা কোমল।
গাঁয়ের মাটি
পবিত্র খাঁটি
পবিত্রভূমি এই ধরণী তল,
গাঁয়ের মাটি
সুখের ঘাঁটি
নির্মল মুক্তবায়ু বয় অবরিল।
গাঁয়ের মাটি
পরম তৃপ্তি
এই গাঁ আমার, মাটি আমার,
গাঁয়ের মাটি
সুখের স্মৃতি
গাঁয়ে ফিরে যেন আসি আবার।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন