গাঁয়ে আছে স্নেহের পরশ
১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ে আছে স্নেহের পরশ
- লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ে আছে স্নেহের পরশ
আছে ছায়া সুশীতল,
গাঁয়ের পাশে অজয় নদীটি
বয়ে চলে কল কল।
বাজায় বাঁশি গাঁয়ের রাখাল,
প্রাণ করে আনচান,
নৌকা চালায় গায়ের মাঝি
গেয়ে ভাটিয়ালি গান।
গাঁয়ের বধূরা রাঙাপথে চলে
মাটির কলসী কাঁখে,
শালিক পাখি পথের বাঁকে
উড়িছে ঝাঁকে ঝাঁকে।
পথের ধারে ধানের খেতে
ফিঙে পাখি রোজ আসে,
বনটিয়া এসে সবুজ ডাঙায়
ঘুরে বেড়ায় সবুজ ঘাসে।
কাঁকনতলার মাঠের ধারে
মেঘেরা দিগন্তে মেশে,
পড়ন্ত বিকালে সূর্য লুকায়
নদীরা কিনারা ঘেঁষে।
আঁধার নামে গাঁয়ের পথে
জোনাকিরা সব জ্বলে,
পথের বাঁকে শেয়াল হাঁকে
রজনী গভীর হলে।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন

১//@দেশ প্রেমিক বাঙালীঃতোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা...
...বাকিটুকু পড়ুন
এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের...
...বাকিটুকু পড়ুন