ভালবাসায় আপন করো
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সারা দেশজুড়ে পালিত হচ্ছে সেরা প্রস্তাবিত দিবস। এই দিবসের শুরু হোক এক অভিনব কর্মপন্থা ও নিত্যনতুন ভাবনায়। আনন্দ কভু মুষ্টিমেয় কতিপয় জনের জন্য সীমিত নয়। অন্নদান ও রুটিদানেও সমান আনন্দ উপভোগ করা যায়। সবাকার জীবন আলোকময় হয়ে উঠুক। সব পরিবারেই আসুক সুখ-সমৃদ্ধি। আজকের প্রস্তাবিত দিবসের নতুন ভাবনায় আমার কবিতা।
ভালবাসায় আপন করো
- লক্ষ্মণ ভাণ্ডারী

ভালবাসায় আপন করো
কভু ঘৃণা করে নয়,
ভালবাসায় করতে পারো
সবার হৃদয় জয়।
বাসলে ভালো সবাই প্রিয়
সবাই হবে আপন,
সবার খুশি তোমার খুশি
খুশি থাকো সর্বক্ষণ।
ভালবাসার অটুট বন্ধনে
বাঁধতে যদি পারো,
সবার কাছে আদর পাবে
সম্মান পাবে আরো।
নদীর ধারা যেমনভাবে
সবারে দেয় জল,
তরুর শাখা সবে যেমন
বিলিয়ে দেয় ফল।
হৃদয়ে রাখো, রেখোনা দূরে
সবারে বাসো ভালো,
তোমার সুখে সবাই সুখী
জীবন হবে আলো।
সবারে যদি স্নেহের টানে
প্রীতির বাঁধনে বাঁধো,
সবার সুখে সুখী হয়ে তুমি
সবাকার দুঃখে কাঁদো।
বস্ত্রহীনেরে করো বস্ত্রদান
ক্ষুধিতেরে অন্নদান,
জীবের সেবা মানব পূজা
তুষ্ট হন ভগবান।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন